1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের সড়কে শৃংখলা ফেরাতে ট্রাফিক পুলিশর নানা পদক্ষেপ

  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

যশোরের সড়কে শৃংখলা ফেরাতে ট্রাফিক পুলিশর নানা পদক্ষেপ

শহিদ জয় ,যশোর অফিস :

যশোর শহরে যানজট ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে যশোর ট্রাফিক বিভাগ। জেলা ট্রাফিক পুলিশ নানা পদক্ষেপ গ্রহণের জন্য মাঠে নেমেছে ।একই সাথে শহর ও শহরতলীর গুরুত্বপূর্ণ প্রায় ২১ টি সড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতন করছে ট্রাফিক পুলিশ। এসময় শহরের ভিতরে চলা অবৈধ ইজিবাইক, রিকসা, আইন অমান্যকারি মোটরসাইকেল চালকসহ বিভিন্ন ভাবে রাস্তায় প্রতিবদ্ধকতা সৃষ্টিকারিদের বিরুদ্ধে আইনঅনুযায়ি ব্যবস্থা গ্রহন ও প্রয়োজন হলে রেকার ব্যবহার করে অবৈধ গাড়ি জব্দ করতে অভিযান চালানো হচ্ছে।

যশোর পৌরসভা লাইসেন্স এর বাইরে অনেক রিকশাও ইজিবাইক শহরতলী থেকে শহরে এসে যানজট সৃষ্টি করছে। অদক্ষ চালকদের খামখেয়ালিপনার কারণে প্রায় প্রতিনিয়ত ই শহরের কিছু কিছু জায়গায় যানজট সৃষ্টি করছে।

ট্রাফিক পুলিশ এসব যানজট মুক্ত করতে প্রায় হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় যশোর ট্রাফিক পুলিশ বিভাগ যানজট নিরসন ও চলাচল কারী ইজিবাইক রিক্সা ও মোটরসাইকেল আরোহীদের সচেতনতা করতে মাঠে নেমেছে। একই সাথে পুলিশ অবৈধ যানবাহন আটক অভিযান পরিচালনা করছে যশোর ট্রাফিক বিভাগ।

ট্রাফিক অফিস সূত্রে জানা যায়,শহরকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশ রমজান মাস ও ঈদকে সামনে রেখে মাসব্যাপী যানজট নিরসনের লক্ষ্যে অবৈধ ইজিবাইক ও রিক্সা আটক ও বেপরোয়া মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে।

সরেজমিন ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, যশোরে ইজিবাইক ও অটোরিকসা চলাচল করে তাদের চালকদের আইন কানুন সম্পর্কে তাদের কোন ধারনা নেই অথচ তারা দিনের পর দিন রাস্তায় বেপরোয়া ভাবে চলাচল করছে।
এ বিষয়ে যশোর ট্রাফিক পুলিশের টিআই মাফুজুর রহমান বলেন,

যশোরে অবৈধ যানবাহন ও আইন অমান্যকারি চালকদের বিরুদ্ধে আবারো অভিযান পরিচালনা করতে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে। তবে রমজান মাসে যানজটে জনদুর্ভোগ যাতে না বাড়ে তার জন্য ট্রাফিক পুলিশ সব সময়ই মাঠে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন ২-১ দিনের মধ্যে পুলিশ আরো কঠোর থেকে কঠোর ভূমিকা পালন করবে যানজট নিলোষণের জন্য। তিনি যশোর শহরবাসীকে এজন্য ট্রাফিক পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে আহ্বান জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews