বুধবার থেকে শুরু হয়েছে, গাছ থেকে পেরেক উঠানো বা অপসারণ কর্মসূচি। এই উপলক্ষে বুধবার বিকেলে সামাজিক বন বিভাগের আয়োজনে ও যশোর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে মাসব্যাপী’কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বিকেলে শহরের মুন্সী মেহেরুল্লাহ রোড দূর্নীতি দমন কমিশন অফিসের সামনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.রফিকুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন,বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, সহকারী বন সংরক্ষক খন্দকার গিয়াস উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক, বৃক্ষপ্রেমিক আব্দুল ওয়াহিদ সরদারসহ অনেকে।
উল্লেখ্য, সামাজিক বন বিভাগের তত্ত্বাবধানে যশোরের বিভিন্ন সড়ক বিভিন্ন স্থানে গাছ থেকে ‘পেরেক অপসারণ’ কর্মসূচি চলবে মাসব্যাপী।

Leave a Reply