যশোরের মণিরামপুর উপজেলার মোবারকপুর মহিলা আলিম মাদ্রসার সুপারকে মারপিটের ঘটনায় সহকারী সুপারসহ দুইজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার সুপার মোবারকপুর গ্রামের আব্দুস সালাম বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মেছবাহুল ইসলাম পারভেজ।
আসামিরা হলো, মোবারাকপুর মহিলা মাদ্রাসার সহকারী সুপার রত্নেশ্বরপুর গ্রামের সোলামইমান হোসেন ও মৃ করিম বক্সের ছেলে কাওছার আলী।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি সোলাইমান হোসেন মাদ্রাসায় বিভিন্ন অনিয়ম দূর্নীতে জাড়িয়ে পড়েন। এ ব্যাপারে ম্যানেজিংকমিটির মাধ্যমে সুপার আব্দুস সালাম ব্যবস্থা গ্রহন করেন।
এতে সহকারী সুপার সোলাইমান হোসেন সুপার আব্দুস সালামের উপর চরম ভাবে ক্ষিপ্ত হয়ে নানা ষড়যন্ত্র শুরু করে। এরই জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি সুপার আব্দুল সালাম কাজে মণিরামপুর নির্বাহী কর্মকর্তার অফিসে যান।
অফিসের সামনে আসামিরা সুপারের গতিরোধ করে গালিগালাজ, মারপিট ও মোটরসাইকেল ভাংচুর করে। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

Leave a Reply