1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হত্যা চেষ্টা মামলায় চৌগাছার মাকাপুর গ্রামের লন্ডন প্রবাসী রুবেল কারাগারে

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

হত্যা চেষ্টা মামলায় চৌগাছার মাকাপুর
গ্রামের লন্ডন প্রবাসী রুবেল কারাগারে

যশোর অফিস :

হত্যা চেষ্টা মামলায় চৌগাছার মাকাপুর গ্রামের ধনীবাড়ির লন্ডল প্রবাসী ইমামুল হাসান রুবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে যশোরের একটি আদালত।

একই সাথে এ মামলার অপর ৭ আসামির জামিন মঞ্জুর করেছেন বিচারক। সোমাবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

ইমামুল হাসান রুবেল মাকাপুর গ্রামের মরহুম হায়দার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী ব্যরিষ্টার রেফাত রেজওয়ান সেতু।

জানা গেছে, মাকাপুর গ্রামের ধনী বাড়ির হায়দার আলীর স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে ছেলে-মেয়েদের মধ্যে বিরোধ চলে আসছিল। হায়দার আলীর দুই ছেলে ইমামুল হাসান রুবেল ও ব্যারিস্টার এম মুর্ত্তজা রাসেল লন্ডন প্রবাসী।

হায়দার আলীর এক ছেলে ও স্ত্রী নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতেন। হায়দার আলী শেষ জীবনে বাড়িতে চরম অবহেলায় দিন পার করেছেন।

২০২৪ সালের প্রথম দিকে হায়দার আলীর ছেলে ব্যরিস্টার এম মুর্ত্তজা রাসেল দেশে এসে পিতাকে দেখাশুনা ও জায়গা জমি বিভিন্ন লোকের জিম্মায় রেখে চাষাবাদ করতে দেন।

ব্যরিস্টার এম মুর্ত্তাজা লন্ডল ফিরে যাওয়ার কয়েক মাসের মাথায় পিতা হায়দার আলী মারা যান। এরমধ্যে ছেলে-মেয়েরা বেশ কয়েটি পাল্টাপাল্টি মামলা করেন।

চলতি বছরের জানুয়ারি মাসে মরহুম হায়দার আলীর বড় ছেলে ইমামুল হাসান রুবেল দেশে ফিরে আসেন। তিনি দেশে ফিরে ব্যরিস্টার এম মুর্ত্তজার রাসেলের পক্ষে করা মামলায় সাক্ষী হওয়ায় একই গ্রামের মৃত মগরেব আলীর ছেলে শহিদুল ইসলামের প্রতি চরম ক্ষিপ্ত হন ইমামুল হাসান রুবেল।

গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহিদুল ইসলাম বাড়িতে কাজ করছিলেন। এরই জের ধরে রুবেলের নেতৃত্বে হামলা করে শহিদুল ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টা ও বাড়িঘর ভাংচুর করে।

গুরুতর আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে পিতা হায়দার আলী হত্যা মামলার আসামি রুবেলসহ ৮ জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় মামলা করেন।

এ মামলার আসামি রুবেলসহ ৮ আসামি গত ২৩ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করে অন্তবর্তী জামিন নেয়। গতকাল ধার্য দিনে বাদীর উপস্থিতিতে চুড়ান্ত জামিন শুনানি শেষে বিচারক রুবেলের জামিন বাতিল ও অপর ৭ আসামির জামিন মঞ্জুর করেন। বর্তমানে লন্ডন প্রবাসী ইমামুল হাসান রুবেল কারাগারে আটক আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews