1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় অস্ট্রেলিয়ার

  • শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় অস্ট্রেলিয়ার

জিতলেই সেমিফাইনাল, এমন সমীকরণের ম্যাচে শনিবার শ্রীলঙ্কাকে হারিয়েছে ইংল্যান্ড। তবে লঙ্কানদের এমন পরাজয়ে তাদের চেয়েও দুখী আরেক দল, অস্ট্রেলিয়া। কারণ এ ইংলিশদের জয়ে ঘরের মাঠের বিশ্বকাপে সেমিফাইনাল খেলা থেকে বঞ্চিত হলো অ্যারন ফিঞ্চের দল। শ্রীলঙ্কা অবশ্য বাদ পড়েছে বেশ আগেই।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন আদিল রশিদ। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। অধিনায়কের সিদ্ধান্তের সম্মান রেখেছেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। ২৪ বলে ৩৯ রানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেন তারা।

১৪ বলে ১৮ রান করে কুশলের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ধনঞ্জয়ার সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন নিসাঙ্কা। তবে ধনঞ্জয়ার বিদায়ের পরই রানের গতি কমতে থাকে। দুই অঙ্কে পৌঁছার আগেই আশালঙ্কাকে ফেরান স্টোকস।

চতুর্থ উইকেটে বড় সংগ্রহের সম্ভাবনা দেখাচ্ছিলেন নিসাঙ্কা ও ভানুকা রাজাপাকোশে। কিন্তু ৬৭ রানে থাকা নিসাঙ্কা আদিল রশিদের বলে আউট হলে রানের চাকা আরও শ্লথ হয়ে যায়। ১৪১ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

ইংলিশদের হয়ে তিন উইকেট নিয়েছেন মার্ক উড। একটি করে উইকেট পেয়েছেন রশিদ, স্টোকস, ক্রিস ওকস ও স্যাম কারান।

মাঝারি লক্ষ্যতাড়ায় ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাজিমাত করেছে ইংলিশ ওপেনাররা। জস বাটলার ও অ্যালেক্স হেলসের ৭৫ রানের উদ্বোধনী জুটিটি এসেছে মাত্র ৪৪ বলে। সেখানেই ম্যাচটা প্রায় জিতে গিয়েছিল ইংলিশরা।

তবে ঘুরে দাঁড়িয়েছে লড়াকু লঙ্কানরা। ৪৪ রানের ব্যবধানে ইংলিশদের ৬ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচেও ফিরেছিল। কিন্তু শেষ ওভারের খেলায় হার মানতে হয় দাসুন শানাকার দলকে। ৩৬ বলে ৪২ রান করে ইংল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে যান স্টোকস। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews