1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের শার্শায় বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর,গুলিবর্ষণ ও বোমা বিষ্ফোরণ আহত-২

  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর,গুলিবর্ষণ ও বোমা বিষ্ফোরণ আহত-২

যশোর অফিস :

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের সীমান্তবর্তী অগ্রভূলট গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষে বাড়িঘর ভাংচুর,গুলিবর্ষণ ও বোমা বিষ্ফোরণ ঘটিয়েছে। এসময় আতিয়ার রহমান (৫৮) ও শফিকুল ইসলাম (৫৮) নামে দুই জন বিএনপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম জখম করা হয়েছে।

সোমবার রাত ১০ টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলোট বাজারে এ ঘটনাটি ঘটেছে।আহত আতিয়ার রহমান ওই গ্রামের রওশন আলীর ছেলে তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও শফিকুল ইসলাম একই গ্রামের সৈয়দ আলী গাইনের ছেলে।

জানা গেছে, রাজনৈতিক পালাবদলের পরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও সহ-সভাপতি সরোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো ।

তারই জেরে সোমবার রাতে অগ্রভুলোট গ্রামের বাজারে সরোয়ার হোসেনের সমর্থক মৃত খোদাবক্স এর ছেলে বাবুল (৪৮), গোলাম হোসেনের ছেলে মিকাইল হোসেন (২৮)

ও একই গ্রামের রমিজ উদ্দীনের ছেলে কবিনূর সহ অজ্ঞতনামা ১০/১২ জন আব্দুল হামিদ সরদার সমর্থিত আতিয়ার রহমানকে একা পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাটুর হাঁড় ভেঙ্গে ফেলে।

তাকে বাঁচাতে আসলে শফিকুল নামে অপার এক বিএনপি নেতাকে ও পিটিয়ে জখম করে। এ সময় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এবং গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা এলাকায় আতংক সৃষ্টি করে স্থান ত্যাগ করে।

পরে স্থানীরা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।এখবর ছড়িয়ে পড়লে হামিদ সরদার সমর্থিত নেতাকর্মীরা বাজারে এসে হট্টগোল সৃষ্টি করলে পুলিশ এসে সকলকে ছত্রভংঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এদিকে মঙ্গলবার সকালে ওই বাজার থেকে একটি তাজা বোমা ও গুলির খোসা উদ্ধার করেছে স্থানীয় জনতা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভংঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

পরিস্থিতি এখন স্বাভাবিক। আহত পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews