গত অক্টোবর মাসে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর কর্তৃক সর্বমোট ৩০ টি হারানো মোবাইল, বিকাশ ও নগদের সর্বমোট ১,৩৫,৫৬০/- টাকা উদ্ধার, ০৬ জন নিখোঁজ ভিকটিম উদ্ধারসহ হ্যাকিং হওয়া ০৬টি ফেসবুক আইডি পুনরুদ্ধার।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় অত্র জেলার বিভিন্ন থানাধীন মোবাইল হারানো সংক্রান্তে ভিকটিমের করা জিডির প্রেক্ষিতে গত এক মাসে বিভিন্ন ব্রান্ডের সর্বমোট ৪০ টি হারানো মোবাইল উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর।

এছাড়াও ভিকটিম বিকাশ ও নগদ লেনদেনের সময় ভুলবসত অন্যের মোবাইল নম্বরে টাকা পাঠানো সংক্রান্তে ভিকটিমের করা অভিযোগের ভিত্তিতে সর্বমোট ১,৩৫,৫৬০/- টাকা উদ্ধার পূর্বক দশ জন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিং হওয়া ০৬ টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করে ভিকটিমকে সহায়তা প্রদান করেছে।
অত্র জেলার বিভিন্ন থানায় নিখোঁজ ভিকটিম উদ্ধার সংক্রান্ত জিডিমূলে ০৬ জন ভিকটিমকে উদ্ধার করে থানা পুলিশের মাধ্যমে পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।
উদ্ধারকৃতরা হলেন ১। যশোর কোতয়ালী থানার জিডি নং- ৪৭, তাং- ০১/১০/২০২২ মূলে নিঁখোজ ভিকটিম রাকেশ দাস(২৩)
০২। যশোর মনিরামপুর থানার জিডি নং- ৬৮২, তাং- ১৫/১০/২০২২ মূলে নিঁখোজ ভিকটিম ইয়াছিন আরাফাত(৫৩) (ছদ্মনাম) ,০৩। যশোর মনিরামপুর থানার অভিযোগ নং- ২০৪৮, তাং- ২০/১০/২০২২ মূলে নিঁখোজ ভিকটিম সাদরাতুল মমতা(১৭) (ছদ্মনাম),

৪। যশোর অভয়নগন থানার জিডি নং- ৪২৪, তাং- ০৯/০৯/২০২২ মূলে নিঁখোজ ভিকটিম লিয়া খাতুন(১৪) (ছদ্মনাম),০৫। যশোর অভয়নগর থানার জিডি নং- ১২২৪, তাং- ০৫/১০/২০২২ মূলে নিঁখোজ ভিকটিম ছিয়াম শেখ(১২) (ছদ্মনাম),০৬। যশোর মনিরামপুর থানার জিডি নং- ২১০৯, তাং- ২১/০৯/২০২২ মূলে নিঁখোজ ভিকটিম সুমাইয়া(১৫), (ছদ্মনাম), দের উদ্ধারে সহায়তা প্রদান করা হয়েছে।
এসংক্রান্তে অদ্য ০৫/১১/২০২২খ্রিঃ সকাল ১২.০০ ঘটিকায় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, “খ” সার্কেল যশোর পুলিশ অফিস কনফারেন্স রুমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক ৩০ টি হারানো মোবাইল ও বিকাশের নগদ ১,৩৫,৫৬০/- টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।


Leave a Reply