যশোরের চৌগাছায় বকুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বেড়গোবিন্দুর গ্রামের একটি পুকুরের পানির সন্নিকট থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।
নিহত ব্যক্তি একই গ্রামের ফজলুর রহমানের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছেন। তবে কি কারনে এই অস্বাভাবিক মৃত্যু তা সঠিক ভাবে জানা যায়নি। ঘটনাস্থল পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, বকুল হোসেন পেশায় কৃষক। রোববার রাতে তিনি স্ত্রী সন্তানদের বলে আমি মাছ ধরতে যাচ্ছি। এ কথা বলে বাড়ি থেকে তিনি বের হয়ে আর ফিরে আসেননি।
গতকাল মশ্মমপুর মোড়ের অদুরে বেড়গোবিন্দপুর গ্রামের শিমুলের পুকুর পাড়ে বকুলের মরদেহ দেখতে পায় নিহতের ছেলে জীবন হোসেন। এ সময় তার ডাক চিৎকারে স্বজন ও স্থানীয়রা ছুটে আসেন।
খবর পেয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখান থেকে মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোরের মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান,পুকুর মালিক শিমুল হোসেন চোর ও শিয়ালের উপদ্রপ হতে মাছ রক্ষায় গোটা পুকুরে পানির উপরে বিদ্যুৎ লাইন দিয়ে রেখেছে।
অনেকের ধারনা নিহত বকুল হোসেন ওই পুকুরে মাছ ধরতে যেয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন এবং তাতেই মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধারের কিছু দূরে বিদ্যুৎ স্পৃষ্টে একটি শিয়ালও মারা যায় বলে জানান স্থানীয়রা।

Leave a Reply