1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শৈলকুপায় তিন খুনের ঘটনায় মামলা

  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

শৈলকুপায় তিন খুনের ঘটনায় মামলা

ঝিনাইদহ প্রতিনিধি-:

ঝিনাইদহে চরমপন্থি নেতা হানেফ ও তার দুই সহযোগীসহ তিন খুনের ঘটনায় মামলা হয়েছে। সোমবার সকাল ১০টায় শৈলকুপা থানায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত হানেফের ছোট ভাই হরিণাকুন্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা সাজেদুল ইসলাম ইশা।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, ট্রিপল খুনের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কোন আসামির নাম উল্লেখ করা হয়নি, ১৫ থেকে ২০ জনের অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলা নং-৮।

তিনি জানান, হত্যার ঘটনায় এখনও পর্যন্ত কোন আসামি আটক করা যায়নি। তবে এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

গত শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাটে তিন খুনের ঘটনা ঘটে। পরদিন শনিবার ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে তিনজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। সন্ধ্যার দিকে তিনটি মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত তিনজন হলেন- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা হানেফ আলী (৫৬),

তার শ্যালক একই উপজেলার শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন হোসেন (৩৮) এবং কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের আরজান হোসেনের ছেলে রাইসুল ইসলাম (২৮)।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews