1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বাগআঁচড়া পুলিশের উপর জনগণ সন্তষ্ট না : তৃপ্তি

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

যশোরের বাগআঁচড়া পুলিশের উপর জনগণ সন্তষ্ট না : তৃপ্তি

যশোর অফিস :

সাবেক সংসদ ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বলেন, ‘পুলিশের উপর জনগণ সন্তষ্ট না। পুলিশের দুঃশাসন জনগণ দেখেছে।

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পালালেও তারা আবারও লেজ নাড়াচ্ছে। অথচ পুলিশ কিছুই করছে না। আর আমাদের ট্র্যাকিং করে করে খুঁজতেন। আমাদের না পেলে বউ সন্তানদের ধরে নিয়ে যেতেন। এখন সেই আপনাদের ট্র্যাকিং কই? তাদের ধরছেন না কেন?

আজ রবিবার বিকালে যশোরের শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দোয়া মাহফিলে তিনি এসব মন্তব্য করেন।

শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি। দোয়া মাহফিলের আয়োজন হলেও নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভায় রুপ নেয়। দুপুর থেকে শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয় পতাকা,

দলীয় পতাকাসহকারে দোয়া মাহফিলে যোগ দেন নেতাকর্মীরা। একপর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে স্কুলের মাঠ পরিপূর্ণ হয়ে সড়কে অবস্থান নেয় নেতাকর্মীরা।

আওয়ামী লীগের সমালোচনা করে মফিকুল হাসান তৃপ্তি বলেন, আওয়ামী লীগের দখলবাণিজ্য, লুণ্ঠন দুঃশাসনে জগৎদল পাথরের মতো চেপে বসেছিলো। কোথাও মিছিল মিটিং তো দূরে থাক; দোয়া মাহফিলের আয়োজনও করতে পারেনি। এখন ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আবার মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারছে।

বিএনপি সভা সমাবেশের পরিবেশ ফিরে পেলেও আমরা প্রতিশোধের রাজনীতি করেনি। ওবায়দুল কাদের বলেছিলো, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে হাজার হাজার নেতাকর্মী মার্ডার হবে, একটাও কি হয়েছে?

বিএনপি প্রতিশোধের রাজনীতি করে না। তারেক রহমানের নির্দেশ রয়েছে কেউ প্রতিশোধের রাজনীতি করতে পারবে না।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন শার্শা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ,

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির প্রমুখ।
বক্তব্য শেষে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, দলের চেয়ারম্যান পারর্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews