যশোর কম্পিউটার সিটি ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে আলহাজ রফিকুল ইসলাম সভাপতি ও তামিম আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শনিবার জেস টাওয়ার মার্কেটে অনুষ্ঠিত এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাতটি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে যুগ্ম সম্পাদক মো. রানা হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি মো. ইমরান আলী, কোষাধ্যক্ষ রেজাউল করিম। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, হাসান মোস্তফা শিমুল ও শফিকুল ইসলাম।
সকাল ১০টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকেল ৩টায়। নির্বাচনে ৪৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
বসুন্ধরা গ্রুপের টগি সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে যশোর জোনের সেলস এক্সিকিউটিভ মো. নাঈম উদ্দীন ও খুলনা জোন ইনচার্জ কাজী আহসান আহমেদ রাসেল সমিতির নব নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply