1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রক্তে উত্থান রক্তেই পতন নির্বাচনকে ঘরিে ঝিনাইদহে সক্রয়ি হচ্ছে চরমপন্থিরা *তিন খুনের পরই চরমপন্থি পরিচয়ে ঠিকাদারি কাজ দাবি *স্বাধীনতার পর দেড় হাজারের বেশি চরমপন্থির মৃত্যু

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

রক্তে উত্থান রক্তেই পতন

নির্বাচনকে ঘিরে ঝিনা্ইদাহ  সক্রিয় হচ্ছে চরমপন্থিরা 

*তিন খুনের পরই চরমপন্থি পরিচয়ে ঠিকাদারি কাজ দাবি *স্বাধীনতার পর দেড় হাজারের বেশি চরমপন্থির মৃত্যু

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ :

৯০এর দশকে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন সর্বহারা পার্টিতে হাতেখড়ি হয় চরমপন্থি নেতা বিধান চন্দ্র বিশ্বাসের। ১৯৯৭ সালে আরেক চরমপন্থি নেতা ও বিধানের গুরু সন্যাসী বিশ্বাসকে হত্যার মাধ্যমে অপরাধজগতে তার নাম ছড়িয়ে পড়ে। ১৯৯৯ সালে সাধারণ ক্ষমার আওতায় বিধান আত্মসমর্পণ করে ৫ বছর কারাভোগ করেন। জেল থেকে বের হয়ে তিনি চরমপন্থী সংগঠন শ্রমজীবী মুক্তি আন্দোলনের সামরিক শাখা গণমুক্তি ফৌজে যোগ দেন। কিছুদিন পর তিনি ভারতে চলে যান। পশ্চিমবঙ্গে আবারও গ্রেপ্তার হয়ে ৪৭ মাস কারাগারে ছিলেন।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠায় ভারতীয় কর্তৃপক্ষ। দেড় বছর জেলে থাকার পর ২০১০ সালের শেষ দিকে মুক্তি পেয়ে নিজ নামে বাহিনী গঠন করেন বিধান। তিনি ঝিনাইদহ ও মাগুরার কয়েকজন আওয়ামী লীগ নেতার আশ্রয় প্রশ্রয়ে বেপরোয়া হয়ে ওঠেন। ২০১২ সালে র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বিধান মারা যান।
স্বাধীনতা-পরবর্তী ৪০ বছর ঝিনাইদহে রাজত্ব ছিল চরমপন্থিদের।

বিধানের মতোই তাদের জীবনের শেষ পরিণতি হয় অস্বাভাবিক মৃত্যু। অপঘাতে মৃত্যু তাদের সর্বক্ষণ পিছু তাড়া করে। দলীয় কোন্দল ও প্রতিপক্ষের হাতে প্রাণ গেছে বহু চরমপন্থির। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে মারা গেছেন বাঘা বাঘা চরমপন্থি।

স্বাধীনতার পর গত ৫৩ বছরে দেড় হাজারের বেশি চরমপন্থি নিহত হয়েছেন। স্থানীয়রা বলছেন, সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচন প্রভাবিত করে আসছে চরমপন্থিরা। গ্রামাঞ্চলের বিচার শালিসও করতো তারা। ভয়ে ভয়ে দিন কাটাত ঝিনাইদহের মানুষের। তবে সেসব চরমপন্থিদের পরিণতি সুখকর ছিল না। তাদের জীবন গেছে গুলি আর ধারালো অস্ত্রের আঘাতে।

সবশেষ শুক্রবার রাতে নিজেদের অধিপত্য বিস্তারে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় চরমপন্থি নেতা হানেফ আলীসহ তিনজন নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে জাসদ গণবাহিনীর সামরিক প্রধান কালু। এতে জেলায় নতুন করে চরমপন্থিদের উত্থানের বিষয় সামনে এসেছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে অস্তিত্ব জানান দিচ্ছে চরমপন্থিরা।

গতকাল রোববার ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে সম্প্রতি খুন হওয়া তিনজনের মরদেহের ছবি পাঠিয়ে ঠিকাদারি কাজ দাবি করা হয়েছে। চরমপন্থি নেতা পরিচয়ে কর্মকর্তাকে ঠিকাদারি লাইসেন্সের নামও দেওয়া হয়েছে। ওই সরকারি কর্মকর্তা বিষয়টি পুলিশকে জানিয়েছেন।

ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। চরমপন্থি বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নির্বাচন ঘিরে রক্তপাতের আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানতে চাইলে ঝিনাইদহের পুলিশ সুপার মনজুর মোর্শেদ জানান, নহিত হানেফ অতীতে এই ধরণের কাজের সাথে জড়িত ছিল বলে জানতে পেরেছি, একসময় তার মৃত্যুদন্ডের রায় হয়। তিন খুনের ঘটনাটি যে চরমপন্থিরা ঘটিয়েছে এটা এখনও প্রমাণিত কিছু নয়, আগে যে চরমপন্থি ছিল মানে যারা এ ধরনের কাজ করতো,

এ অঞ্চলে এ ধরনের কোন কিছু আছে কি-না আমরা এটা নিশ্চিত নয়। প্রাথমিকভাবে আমরা যতটুকু তথ্য পেয়েছি এটা কায়েতপাড়া বাঁওড়ের দখল নিয়ে। যিনি মারা গেছেন তার সাথে ওখানে যিনি দখল করতে চাচ্ছেন তার সাথে একটা মনোমানিল্য বা একটা ক্ষোভ ছিল।

সরকারি অফিসে মেসেজ পাঠিয়ে সুবিধা চাওয়ার ব্যাপারে পুলিশ সুপার বলেন, নিরাপত্তার প্রয়োজনে আমরা কাজ করছি। পুলিশ সতর্ক রয়েছে। তিন খুনের ঘটনা উদঘাটন হলে আশা করি এ সমস্যা থাকবে না। অপরাধী তো অপরাধীই, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে,

র‌্যাব আছে, তারা আমাদের সাথে নিরালসভাবে কাজ করছে। চরমপন্থির নাম দিয়ে যদি অপরাধ করে আমি মনে করি ওই আদর্শিক সেই শক্তি এখন আর ওদের নাই। অপরাধী চিহ্নিত হলে সাধারণের মাঝে ধোঁয়াশা চলে যাবে।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ বলেন, তিন খুনের ঘটনা চরমপন্থিদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ধারাবাহিকতা ও এটি আগে থেকেই আছে। বিভিন্ন সময় একেকটি আন্ডারগ্রাউন্ড পার্টির আবির্ভাব হয়ছে।ে এখন যদি আবারও এভাবে হত্যা হয়, গোলাগুলি হয় তাহলে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করবে।

এই ঘটনার পেছনে কারা আছে, তা খুঁজে বের করা দরকার। কারণ আইন-শৃঙ্খলার অবনতি করার জন্য কেউ এগুলো করতে পারে। পুলিশ-প্রশাসনের নজরদারির দুর্বলতার কারণে এই ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শৈলকুপার একজন জনপ্রতিনিধি বলেন, প্রশাসনের তৎপরতার কারণে চরমপন্থি সন্ত্রাসীরা একযুগ জোরালোভাবে মাঠে নামতে পারেনি। কিন্তু এখন অভিযানে শিথিলতার কারণে আবার তাদের এলাকায় দেখা যাচ্ছে। স্বাধীনতা-পরবর্তী সময় থেকে প্রতিটি নির্বাচনে চরমপন্থি সংগঠনগুলো বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।

প্রার্থীদের জয়-পরাজয়ের ক্ষেত্রে এরা বিরাট ভূমিকা রাখে। বিভিন্ন প্রার্থীদের পক্ষ নিয়ে সরাসরি মাঠে নামে তারা। মোটা অঙ্কের টাকা এবং ভবিষ্যতে স্থানীয় ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণসহ হাট-বাজার ও বিল-বাওড়ের সুযোগ-সুবিধা লাভের আশায় চরমপন্থিরা প্রকাশ্যে মাঠে নামে।

ভোটারদের ভয়-ভীতি দেখানোসহ নানাভাবে তারা পছন্দের প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করে।খোঁজ নিয়ে জানা গেছে, স্বাধীনতার আগে থেকেই ঝিনাইদহে রাজনীতির নামে মানুষ হত্যা শুরু হয়। জেলায় চরমপন্থিদের হাতে প্রথম খুন হন নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান চাঁদ আলী।

দেশ স্বাধীনের পর জেলার একের পর এক গোপন চরমপন্থি দলের আবির্ভাব ঘটতে থাকে। পুলিশের দালাল ও শ্রেণিশত্রু খতমের নামে চলতে থাকে হত্যাযজ্ঞ। চরমপন্থিদলের প্রভাব বিস্তারের অন্যতম কারণ ছিল অনুন্নত যোগাযোগ ব্যবস্থা।

১৯৭২ সালে প্রথম গোপন রাজনীতির আবির্ভাব ঘটে পূর্ব-পাকিস্থান কমিউনিস্ট পার্টির (এমএল)। ভারতের পশ্চিমবঙ্গের প্রয়াত নকশাল নেতা চারু মজুমদারের অনুসারী হওয়ায় এ দলটি নকশালী পার্টি বা দল নামে এ জেলায় পরিচিতি পায়। ১৯৭৩ সালে জাসদ তাদের আন্ডারগ্রাউন্ড সেল গণবাহিনী গঠন করলে মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় একক আধিপত্য বিস্তার করে। ১৯৭৪ সালে গণবাহিনী হরিণাকু-ু থানা লুট করে। ৭৫ সালে লুট করে শৈলকুপা উপজেলার লাঁঙ্গলবাধ পুলিশ ফাঁড়ি।

১৯৭৫ সালে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর পূর্ব-পাকিস্থান কমিউনিস্ট পার্টি (এমএল) নাম পরিবর্তন করে ‘বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি রাখে। এরা সংগঠনের বিস্তার ঘটনাতে থাকে গণবাহিনীর দখলকৃত এলাকায়। শুরু হয় দলে দলে খুন আর পাল্টা খুনের প্রতিযোগিতা।

১৯৭৫ সাল থেকে ৮১ সালের মধ্যে গণবাহিনী ও বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রায় ৫’শ নেতা বা ক্যাডার খুন হয়। ৮০’র দশকের শুরুতে দুর্বার গতিতে বরিশাল, ফরিদপুর ও মাগুরা হয়ে সর্বহারা পার্টি এগিয়ে আসে ঝিনাইদহের দিকে। শুরু হয়ে যায় গণবাহিনী ও বিপ্লবী কমিউনিষ্ট পার্টির সাথে এলাকা দখলের যুদ্ধ।

১৯৮৯ সালের ৪ জুন ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিযনের কংশী মাঠে সর্বহারা পার্টির সাথে গণবাহিনীর বন্দুকযুদ্ধে ৭ গণবাহিনী কর্মী নিহত হয় যা সেভেন মার্ডার হিসাবে পরিচিতি। পরে বিভক্ত সর্বহারার ওপর বিপ্লবী কমিউনিস্ট পার্টি বা হক গ্রুপ আঘাত হানতে শুরু করে। এক সময় সর্বহারার একক আধিপত্য খর্ব হয়ে যায়।

৯০এর দশকের শুরুতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আবির্ভাব ঘটে। ১৯৯৭ সালের দিকে বিপ্লবী কমিউনিস্ট পার্টির শীর্ষ তাত্তিক নেতা ঝিনাইদহের মীর ইলিয়াস হোসেন দিলিপের নেতৃত্বে গঠন করা হয় শ্রমজীবী মুক্তি আন্দোলন। এই দলের সামরিক শাখার নাম দেওয়া হয় গণমুক্তি ফৌজ। বিপ্লবী কমিউনিস্ট পার্টির বেশির ভাগ নেতা গণমুক্তিফৌজে যোগ দেয়। তারা আঘাত হানতে থাকে বিপ্লবী কমিউনিষ্ট পার্টি ও পূর্ববাংলা কমিউনিস্ট পার্টিও ওপর। এই যুদ্ধে উভয় দলের প্রায় দু’শ নেতাকর্মী খুন হয়।
১৯৯৯ সালের দিকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাধারণ ক্ষমার সুযোগে আত্মসমর্পণ শুরু হয়। ওইসময় গণমুক্তি ফৌজ গণবাহিনীর ক্যাডাররা ভাঙাচোরা অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে। এ সময় বিপ্লবী ও পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি আত্মসমর্পনে সাড়া দেয়নি। অপরাধজগতে চলতে থাকে রেশারেশি। খুনের নেশায় মত্ত হয়ে ওঠে তারা। খুলনা অঞ্চল থেকে জনযুদ্ধের আব্দুর রশিদ ওরফে দাদা তপন শক্তি সঞ্চয় করে ঝিনাইদহে ভর করে।

বিপ্লবী, জনযুদ্ধ ও গনমুক্তিফৌজের মধ্যে নতুন করে শুরু হয় ত্রিমুখি লড়াই। ২০০০ সালের দিকে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি ভেঙে চার টুকরো হয়ে যায়। নতুন নাম হয় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির এমএল, এমএল লাল পতাকা, এম এল জনযুদ্ধ ও এমএল যোদ্ধা। সামরিক শক্তি এবং হত্যার দিক থেকে আবদুর রশিদ মালিথা ওরফে দাদা তপনের নেতৃত্বাধীন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধ তখন শীর্ষে ছিল। দাদা তপন ঘোষণা দিয়েও মানুষ খুন করতো।

২০০৮ সালের ১৮ জুন জনযুদ্ধের প্রধান দাদা তপনকে কুষ্টিয়া সদরের বাড়াদি স্কুলপাড়ার একটি বাসায় আবিস্কার করে র‌্যাব। সেখানে দাদা তপন ও তার সহযোগী রিক্তা বন্দুকযুদ্ধে নিহত হয়। তপনের ভাই জনযুদ্ধের আইটি শাখার দায়িত্বে ছিল। হত্যার পর সেই ফ্যাক্স বার্তায় দায় স্বীকার করে বিবৃতি দিতো। আকাশ কুষ্টিয়ায় র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হলে খুনের ভয়াবহতা কমে আসে।

পুলিশ ও র‌্যাবের অব্যাহত অভিযানে জনযুদ্ধ বিপর্যয়ের মুখে পড়ে। এই বাহিনীনির টিক্কা, একদিল, কালু, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) নেতা কোটচাঁদপুরের টুটুল ডাক্তার ও পুর্ববাংলার কমিউনিষ্ট পার্টি এমএল এর সাধারণ সম্পাদক মোফাখ্খার হোসেন চৌধুরীসহ বহু নেতা বন্দুক যুদ্ধে নিহত হন। আর এ ভাবেই শেষ হয় এই অঞ্চলের রক্তের হলিখেলা অধ্যায়। স্বঃস্তি ফিরে আসে জনজীবনে।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews