1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

 যশোর জেলা বিএনপির সভাপতি এডঃ সাবু সাধারণ সম্পাদক খোকন

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

 যশোর জেলা বিএনপির সভাপতি এডঃ সাবু
সাধারণ সম্পাদক খোকন

যশোর অফিস :

যশোর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন এডঃ সৈয়দ সাবেরুল হক সাবু। শনিবার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।

সভাপতি পদে দলের বর্তমান সদস্য সচিব অ্যাডভোকেট সাবু ৭৪৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান পেয়েছেন ৬৬৩ ভোট।

আর যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম ৭৩ ভোট পেয়েছেন।অন্যদিকে,সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে বিজয়ী হয়েছেন প্রকৌশলী মো. রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু এবং শেখ শহিদুল বারী রবু।

রবিউল ইসলাম সর্বোচ্চ এক হাজার ৩৪১ ভোট পান। অন্য দুই বিজয়ী মুনির সিদ্দিকী বাচ্চু ৮৫৪ ও শহিদুল বারী রবু ৭২০ ভোট পেয়েছেন। আর একমাত্র পরাজিত প্রার্থী কাজী আজম পেয়েছেন ৭১২ ভোট।

আজ শনিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যশোর ইনস্টিটিউটের আলমগীর সিদ্দিকী হলে ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে মোট এক হাজার ৬১৬ জন ভোটার ছিলেন। এর মধ্যে এক হাজার ৫০৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সভাপতি পদে ১৮টি এবং সাংগঠনিক সম্পাদক পদে পাঁচটি ব্যালট বাতিল হয়। রাতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন।

এর আগে সাধারণ সম্পাদক পদে আর কোনো প্রার্থী না থাকায় দেলোয়ার হোসেন খোকনকে নির্বাচিত ঘোষণা করা হয়। দেলোয়ার খোকন বিদায়ী কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews