খুলনা যশোর বেনাপোল থেকে মোংলাগামি কমিউটার ট্রেন যাত্রীদের চলাচলে ভোগান্তির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মোহাম্মদ নগর ষ্টেশনের অব্যবস্থাপনার কারণে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। এই ষ্টেশনটি বখাটে নেশাখোর ও বহিরাগতদের আস্তানায় পরিণত হয়েছে।
যার কারনে যাত্রীর সেবা বলতে এখানে কিছুই নেই। প্রায় কোটি টাকা ব্যয়ে এই ষ্টেশনে যাত্রীরা মাত্র দুথবার আসা যাওয়া করলেও ষ্টেশনের সেবার মান শুন্যর কোটায়।
এখানে একজন ষ্টেশন মাষ্টারকে দায়িত্ব দেওয়া হলেও তিনি আসেন না । তাই তার ষ্টেশন মাষ্টারের কক্ষটি রেলওয়ে বিভাগে কর্মরত কর্মচারী ও তার আত্মীয়স্বজনদের আড্ডা খানায় পরিনত হয়েছে।
শুক্রবার ২১ ফেব্রুয়ারী এ প্রতিবেদক দুপুর ১২ টা ৫ মিনিটে মোহাম্মদ নগর ষ্টেশনে মোংলাগামী কমিউটারগামী ট্রেন থেকে নামেন। তিনি খেঁাজ নিয়ে জানেন,সকালে এই কমিউটার ট্রেনটি খুলনা রেলস্টেশন থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছাড়েন। বেনাপোল থেকে সকাল ৯ টার সময় মোংলার উদ্দেশ্যে ছাড়েন।
সেই নিয়মে বেনাপোল থেকে ট্রেনটি যশোর জংশনে সকাল ১০ টা বেজে ১১ মিনিটে এসে থামেন। কমিউটার ট্রেনটি যাত্রা বিরতীকালে যশোর জংশনে বেনাপোল থেকে আসা যাত্রীরা যশোর জংশনে নামেন। আবার এই জংশন থেকে খুলনা ও মোংলার উদ্দেশ্যে যাত্রীরা উঠেন।
যশোর জংশন থেকে কমিউটার ট্রেনটি দুপুর ১২ টার পর খুলনা জিরোপয়েন্টের অদূরে মোহাম্মদ নগর নামক ষ্টেশনে মাাত্র কয়েক মিনিটের জন্য যাত্রা বিরতি করেন। যাত্রা বিরতি কালে বেনাপোল ও যশোর এলাকা থেকে আসা যাত্রীরা এই ষ্টেশনে ট্রেন থেকে নামেন।
নতুন এই ষ্টেশনে যাত্রীদের নিরাপত্তার মধ্যে উঠার নামার জন্য ওভারব্রীজসহ প্রায় কয়েক কোটি টাকা ব্যয় করা হয়েছে। কোটি টাকা ব্যয়ে এই ষ্টেশনে যাত্রী সেবার মান নেই। যাত্রীরা প্রায় কখনও ১থেকে ৩ ঘন্টা ট্রেনে অবস্থান করে ষ্টেশনে নামার পর প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওয়াশ রুমে গেলে পড়তে হচ্ছে বেকায়দায়।
আধুনিক মডেলে ষ্টেশনে ষ্টেশন মাষ্টার,সহকারী ষ্টেশন মাষ্টারসহ কয়েকটি কক্ষ ও যাত্রীদের বিশ্রামাগারের কক্ষ করা হয়েছে। তবে ষ্টেশনের শুধুমাত্র টিকিট কাউন্টারের কক্ষটি ছাড়া বাকি সব কথটি বন্ধ থাকতে দেখা গেছে। যাত্রীরা সাধারণ ওয়াশ রুমে গিয়ে পানির অভাবে পড়েন দারুন বেকায়দায়।
এ ব্যাপারে অনেক যাত্রী সেবার মান নিয়ে অভিযোগ করেন। ষ্টেশনের টিকিট কাউন্টারে দায়িত্বরত এক কর্মচারীর কাছে এপ্রতিবেদক এষ্টেশনের মাষ্টার কে জানতে চাইলে তিনি জানান,ফারুক হোসেন নামে একজনকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখানে দায়িত্ব পালনের কথা থাকলেও তিনি এখানে কখনও দায়িত্ব পালন করেন না।
তিনি খুলনা রেলওয়ে ষ্টেশনে থাকেন। প্রতিবেদক এই ষ্টেশনের ষ্টেশন মাষ্টারের দায়িত্বরত ফারুক হোসেনের মোবাইল নাম্বার ০১৭৩৩৮৫৯৫৬৬ নাম্বারে ফোন করলেও রিং বাজলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদক ষ্টেশনের ষ্টেশন মাষ্টারের রুম থেকে বেরিয়ে আসা ফারুক হোসেন এক ব্যক্তির কাছে জানতে চাওয়া হলে তিনি কোথায় আছেন জানেন না বলে জানান।
ফারুক হোসেন রেলওয়ে সিগন্যাল শাখায় কর্মরত। প্রতিবেদক বারংবার নিয়োজিত থাকা ষ্টেশন মাস্টার ফারুক হোসেনের মোবাইল ফোনে ফোন করে না পেয়ে বিষয়টি টিকিট বিক্রেতা কর্মচারীর কাছে ষ্টেশনের ওয়াশ রুমের বেহাল দশার ব্যাপারে অভিযোগ করলে তিনি জানান,গত কয়েকদিন যাবত ষ্টেশনের ট্যাংকীকে মোটরের মাধ্যমে পানি উত্তোলনের সময় বালি উঠছে।
পানির ট্যাংকীতে বালি উত্তোলন হলে অন্যরকম সমস্যা তাই মোটর ও মিস্ত্রির জন্য ট্যাংকীতে পানি উত্তোলন করা হচ্ছে না। তিনিও এখানে দায়িত্ব পালন করলেও যাত্রীদের মতো ওয়াশ রুমের সমস্যায় জর্জরিত। এ ব্যাপারে এই রুটে চলাচলরত যাত্রীরা রেলওয়ের মহা ব্যবস্থাপকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply