দ্রব্যের দাম বাড়লেও ডাক বিভাগের গ্রামীন কর্মচারীদের শ্রমের দাম বাড়েনি একটুও। তারা এখনো বৃটিশ সরকারের করা বেতন কাঠামো অনুযায়ী সম্মানী ভাতায় চাকুরী করে যাচ্ছেন। ঈদ বা পুঁজায় পাচ্ছেন না কোন উৎসব ভাতা।
এই সামান্য বেতনে তাদের দুইবেলা ডাল ভাতের জোগাড় করা এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই নিত্যপণ্যের বাজার মূল্য বিবেচনা করে নতুন পে-স্কেল ঘোষনার দাবি জানানো হয়েছে।শনিবার প্রেসক্লাব যশোরের শহিদ আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন গ্রামীন ডাক-কর্মচারী ইউনিয়ন যশোর জেলা শাখার নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে গ্রামীন ডাক-কর্মচারী ইউনিয়ন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আকাশ খান বলেন,বাংলাদেশ ডাক বিভাগের কর্মচারীরা এখনো সেই পুরুনো রীতিতে বেতন-ভাতা পান।
ডাক বিভাগের বিভাগীয় কর্মচারীগণ সেই একই কাজ করে সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করছেন। অথচ দেশের বৃহত্তর গ্রামীন জনগোষ্টীকে নিরলস ভাবে ডাক সেবার পাশাপাশি ডিজিটাল তথ্য সেবা দিয়ে যাচ্চে গ্রামীন ডাক কর্মচারীরা।
তিনি বলেন,দেশ ভাগ হয়েছে ৪৭ সালে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে ৫৪ বছর আগে। কিন্তু বিট্রিশ আমলে করা বেতন কাঠানো দিয়ে চলছে গ্রামীন ডাক কর্মচারীদের বেতন ভাতা।
এ নিয়ে বহু আন্দোলন সংগ্রাম করলেও গ্রামীন ডাক কর্মচারীদের দিকে কেউ ফিরে তাকায়নি। দ্রব্যের ঊর্ধ্বগাতির এই বাজারে যশোরের ৫৫৩ সহ সারাদেশের ২৬ হাজার গ্রামীন ডাক কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাবপন করছে।
তিনি বাজার মূল্য বিচেনা করে পে-স্কেল নির্ধারনের দাবি জানিয়েছেন ডাক বিভাগের ডিজির কাছে। এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, আলাউদ্দিন, সনিয়া বেগম প্রমুখ।

Leave a Reply