যশোরের শহরের পুরাতন কসবা এলাকায় ভূমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জমির প্রকৃত মালিকানা ও দখল নিয়ে সৃষ্ট বিরোধ থেকে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা আয়ুব হোসেন যশোর কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন,যেখানে তিনি উল্লেখ করেছেন যে তার স্ত্রী সুলতানা খাতুনের পৈত্রিক সূত্রে পাওয়া ৫.৯২শতক জমি দীর্ঘদিন ধরে তাদের দখলে থাকলেও কিছু ভূমিদস্যু জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন বাবুল খান,আজিজুর রহমান,সুমন,বাবুল খানের স্ত্রী ও সুমনের স্ত্রীসহ আরও অজ্ঞাত ৪/৫ জন। অভিযোগকারীর দাবি, বিবাদীরা পূর্বপাশের আনুমানিক এক শতক জমি নিজেদের বলে দাবি করে অবৈধভাবে বাঁশের বেড়া ও টিনের ঘের তৈরি করেছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় জেলা প্রশাসকের সার্ভেয়ার মুকুল হোসেন গত ২০ফেব্রুয়ারি জমির সীমানা নির্ধারণ ও স্কেচ ম্যাপ তৈরি করেন, যাতে উভয় পক্ষ স্বাক্ষর করে। তবে অভিযোগকারীর দাবি, বিবাদীরা সেই চুক্তি অমান্য করে পুনরায় জমি দখলের চেষ্টা চালাচ্ছে এবং হুমকি দিচ্ছে।
অভিযোগে আরও বলা হয়েছে,গত ১৯ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে অভিযুক্ত সুমন মোবাইল ফোনে অভিযোগকারীকে হত্যার হুমকি দেন এবং দাবি করেন যে ৫ লক্ষ টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করা হয়েছে। এ ঘটনায় আয়ুব হোসেন ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এদিকে,স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এবং সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

Leave a Reply