1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে শার্শায় বিএনপির দুই নেতার যোগসাজশে চলে চাঁদাবাজি! শার্শার বেলতলার চাঁদাবাজি ব্যবস্থা নেইনি কর্তৃপক্ষ

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

যশোরে শার্শায় বিএনপির দুই নেতার যোগসাজশে চলে চাঁদাবাজি! শার্শার বেলতলার চাঁদাবাজি ব্যবস্থা নেইনি কর্তৃপক্ষ

যশোর অফিস :

যশোরের শার্শার বেলতলা কুলবাজার দখল করে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেননি। উল্টো চাঁদার টাকা বিভিন্ন মহলে ভাগাভাগির অভিযোগ উঠেছে। যে কারণে চাঁদাবাজদের দৌরাত্ম আরোও বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় বিএনপির দুই নেতা মাহামুদ হোসেন,কামরুজ্জামান, সাইফুল ও বাগআঁচড়া মটর শ্রমিক ইউনিয়নের কিছু অসাধু শ্রমিক একত্রিত হয়ে সিলিপের মাধ্যমে ট্রাক প্রতি ২শ টাকা থেকে ৪শ টাকা করে চাঁদা আদায় করছে বলে ট্রাক চালকদের অভিযোগ। চাঁদা না দিলে ট্রাক লোড-আনলোডে বাধা ও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে বেলতলা কুল বাজার সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে,প্রতিবছর শার্শার বেলতলা বাজারে মৌসুমি বাজার হিসেবে আম ও কুলের পাইকারি বাজার বসে। দুই মৌসুমে বেলতলা বাজারে কোটি কোটি টাকার আম ও কুল পাইকারি বেচাকেনা হয়। আর এ আম ও কুল দেশের বিভিন্ন জেলায় ট্রাক ও পিকআপে সরবরাহ হয়ে থাকে।

এই সুযোগে এক শ্রেণির অসাধু মটর শ্রমিক ও তথাকথিত বেলতলা বাজার কমিটির সভাপতি মো. মাহামুদ হোসেন ও সাধারন সম্পাদক কামরুজ্জামান প্রতি ট্রাক থেকে ২শ টাকা থেকে ৪শ টাকা করে চাঁদা আদায় করছে। এতে চাঁদার রশিদও দেওয়া হচ্ছে। তাতে লেখা আছে ট্রাক বন্দোবস্তকারী অফিস।

ট্রেড লাইসেন্স নং ৬৮৮, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের অন্তর্ভুক্ত।স্থানীয়রা জানান, দীর্ঘ ১৭ বছর আ.লীগ দুর্বৃত্তরা বেলতলা বাজার দখল করে রেখেছিলো।

ঐ সময় তারা পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি করে আসছিল। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর প্রথমে বেলতলা বাজারে পকেট কমিটির মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয় মো. মাহামুদ হোসেন ও কামরুজ্জামান।

তারপর দখলে নেন বেলতলা বাজার। এরপর থেকে ট্রাক থেকে চাঁদা আদায় চালিয়ে যাচ্ছেন তারা। মো. মাহামুদ হোসেন কায়বা ইউনিয়ন বিএনপির সদস্য ও কামরুজ্জামান সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন।

বেলতলা বাজারে ট্রাক লোড করতে আসা আব্দুল কুদ্দুস নামে এক ট্রাক চালক বলেন, তার কাছ থেকে ২শ টাকা চাঁদা নেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews