যশোর শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকায় আনজুম সিপার রুদ্র নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর দুইটা ৫০ মিনিটে শহরের রেলগেটে।
আহত রুদ্র বেজপাড়া তালতলা এলাকার আব্দুস সবুরের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে চলাফেরা করেন এবং একজন শিল্পি হিসেবে পরিচিত।
রুদ্র জানান, তিনি ওই এলাকা দিয়ে মোটরসাইকেলে আসছিলেন। এমন সময় ষষ্টিতলা এলাকার হারুন অর রশিদের ছেলে নাইস, একই এলাকার আব্দুল খালেকের ছেলে মনিরুলসহ ৩/৪ জন তার গতিরোধ করে।
পরে তাকে আতর্কিত ভাবে ছুরিকাঘাত করে সটকে পরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান,
নাইস ও মনিরুলের সাথে তার পূর্বশক্রতা ছিলো সেই শক্রতার জেরেই তার উপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জুরুরী বিভাগের ডাক্তার সুজায়েত হাসান বলেন, তাকে তিনটি স্টেপ করা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সার্বিক বিষয় খোঁজখবর নেয়া হচ্ছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান বলেন, রুদ্র ভদ্র ছেলে। তাদের সাথেই মেলামেশা করে।
পূর্বশক্রতার জেরে তার উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তিনি এ বিষয়ে দ্রুত জড়িতদের আটকের দাবি জানান।

Leave a Reply