1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জামাই হত্যা মামলায় আত্মসমর্পণকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্ত্রী, শ্বশুর ও শাশুড়ি কারাগারে

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যশোরে জামাই হত্যা মামলায় আত্মসমর্পণকারী
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্ত্রী, শ্বশুর ও শাশুড়ি কারাগারে

যশোর অফিস :

যশোর শহরতলীর বিরামপুরের জামাই সুশান্ত কুমার ধর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আত্মসমর্পণকারী তিন আসামিকে কারগারে পাঠিয়েছে আদালত। বহস্পতিবার যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দিয়েছেন।

আসামিরা হলো,নিহত সুশান্ত কুমার ধরের শ্বশুর সন্যাসী কুমার বিশ্বাস,শাশুড়ি করুনা রাণী ও স্ত্রী ইতি রাণী।
মামলার অভিযোগে জানা গেছে,২০০০ সালে সাতক্ষীরা তালার মির্জাপুর গ্রামের কৃষ্ণপদ ধরের ছেলে সুশান্ত কুমার ধর পারিপারিক ভাবে যশোর শহরতলীর বিরামপুরের সন্যাসী কুমার ধরের মেয়ে ইতি রাণীকে বিয়ে করেন।

বিয়ের কয়েক দিন যেতে না যেতে শ্বশুর-শাশুড়ি তার মেয়ে ইতিকে স্বামীর সংসার ছেড়ে চলে আসতে বলে। এ নিয়ে ইতি তার স্বামীর সংসারে চরম অশান্তি শুরু করে। ২০০২ সালের অক্টোবর মাসের প্রথম দিকে ইতি তার বাবার বাড়ি বেড়াতে আসে।

সুশান্ত ১২ অক্টোবর শ্বশুর বাড়ি বেড়াতে আসে পূজা উপলক্ষে। এদিন রাতে শ্বশুরের কাছে যশোর শহরের দোকান কিনতে দেয়া ৪ লাখ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে কলহের সৃষ্টি হয়।

ভোর রাতে আসামিরা পরিকল্পিত ভাবে সুশান্তকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই নারায়ন কুমার ধর বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে ১৫ অক্টোবর কোতয়ালি থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ সাক্ষী গ্রহন শেষে গত ১৭ ফেব্রুয়ারি এক রায়ে পলাতক নিহতের স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন।

সাজাপ্রাপ্ত তিন আসামি পুলিশী গ্রেফতার এড়াতে ওই তিনজন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews