1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়াকে বাধ্যতামূলক অবসর

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়াকে বাধ্যতামূলক অবসর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ায় শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, জুলাই-আগস্ট বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে আজ বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যারা জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন এমন ২১ জন কর্মকর্তাকে বৃহস্পতিবার জনস্বার্থে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। এর আগে, ৪৩ জনকে ওএসডি করা হয়েছে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগের আমলে তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে এবং ওএসডি করছে বর্তমান সরকার। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম তাদের ওএসডি করা হচ্ছে। এ ছাড়া যাদের ২৫ বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, জাকিয়া সুলতানা বাংলাদেশ সিভিল সার্ভিসের ১০ম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন। মাঠ প্রশাসনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন তিনি। এ ছাড়াও জাকিয়া সুলতানা নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়,

স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, বারডেম, পল্লী সঞ্চয় ব্যাংক এবং সাধারণ বীমা করপোরেশন প্রভৃতি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। জাকিয়া সুলতানা সচিব হিসেবে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews