1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের শার্শা উলাশী বাজারে দুঃসাহসিক ছিনতাই ৮ লাখ টাকা লুট গণধোলাই এক নারীসহ পাচজন আটক কিছু টাকা উদ্ধার

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উলাশী বাজারে দুঃসাহসিক ছিনতাই ৮ লাখ টাকা লুট গণধোলাই এক নারীসহ পাচজন আটক কিছু টাকা উদ্ধার

যশোর অফিস :

যশোরের শার্শায় দুঃসাহসিক এক ছিনতাইয়ের ঘটনায় নারিশ ফিশ ফিড লিমিটেডের ম্যানেজারকে মোটরসাইকেল গতিরোধ করে ছুরিকাঘাত চালিয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ছিনতাইয়ের ঘটনায় গুরুতর আহত ওই ম্যানেজারকে আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জনতার সহতায় ছিনতাইকারীদের মধ্যে রাহিলা বেগম নামে এক নারীসহ ৫ জনকে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে।ছিনতাই এর শিকার ও গুরুতর আহত ওই ম্যানেজার রোকনুজ্জামান(৪৫)।

তিনি উপজেলার বাগআঁচড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন নারীশ ফিডের ডিলারের দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, যশোরের শার্শা উপজেলার বাগআচড়ার নারিশ ফিশ ফিড লিমিটেড এর ডিলার রুহুল আমিনের ম্যানেজার রোকনুজ্জামান নাভারন ও উলশী বাজারে ফিড কোম্পানির কালেকশন শেষ করে বুধবার দুপুর ২ টার সময় শার্শার উলাশী ইউনিয়নের উলাশী দক্ষিণপাড়া যাত্রী ছাউনীর সামনে নাভারন- সাতক্ষীরা সড়কের ওপর পৌছালে ছিনতাইকারী দলের সদস্য যশোরের ঝিকরগাছা উপজেলার জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন (২৪),

শফিক হোসেনের ছেলে ফয়সাল হোসেন(১৮) একই গ্রামের তরিকুল ইসলাম (২৫), ও ইসলাম পুর গ্রামের ,রাব্বেল (২৩) তার মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র রামদা এবং চাকু দিয়ে ভিকটমকে জখম করে আট লক্ষ টাকা ছিনতাই করে।

এ সময় রোকনুজ্জামানের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করে ছিনতাইকারী হৃদয় হোসেন ও ফয়সালকে আটক করে গণধোলাই দেয়। ওপর দুইজন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে টাকাসহ পালিয়ে যায়। পরে পালিয়ে যাওয়া আরো একজন নারীসহ তিনজনকে আটক করেছে।

আটক তিন জনের মধ্যে তরিকুল ও রাফেল নামে দুজন ও রাহিলা নামে একজন নারী রয়েছে। ছিনতাই হয়ে যাওয়া টাকার মধ্যে প্রায় পাঁচ লাখ টাকা ঝিকরগাছা গদখালী থেকে পুলিশ উদ্ধার করেছে বলে জানা গেছে। আহত ছিনতাইকারীদের নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রবিউল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনা জানার সাথে সাথে পুলিশ অভিযানে নেমে মাত্র ৩ ঘন্টার মধ্যে ছিনতাইকারীদের টাকা সহ আটক করে।এ ঘটনার সাথে আর কোন চক্র জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews