1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলামের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলামের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

যশোর অফিস :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলামের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা জামায়াত। মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) বেলা বারোটার দিকে প্রেসক্লাব যশোরের সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন,রাজনৈতিক মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকারের গ্রেফতারকৃত অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেন। রাষ্ট্রপতির আদেশে অনেককে তৎক্ষণাৎ মুক্তি দেওয়া হয়।

দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তিলাভ করেননি।

জামায়াত স্বৈরশাসনামলে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। আর স্বৈরশাসন মুক্ত বাংলাদেশে জামায়াতে ইসলামী এখনো বৈষম্যের শিকার হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিচারিক কার্যক্রমসমূহ সারা বিশ্বে বিতর্কিত,প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেফতারকৃত এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাঁকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। দেশবাসী স্বৈরাচারের কবল থেকে পরিপূর্ণভাবে মুক্তি চায়। এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান।

এদিকে বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় মুন্সি মেহেরুল্লাহ ময়দানে এটিএমআজহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ অভিক্ষোভ মিছিল করবে যশোর জেলা জামায়াত।সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল,

জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম মনিরুল ইসলাম, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল হাশেম রেজা,শহর আমির শামসুজ্জামান, জেলা দপ্তর সম্পাদক নুর-আলী নূর মামুন, শহরের সহকারি সেক্রেটারি মুকিদুল হক,আলমগীর হোসেন প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews