যশোরে ভুমি কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছে দেড় লাখ টাকা চাদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের জাহাঙ্গীর আলমের কাছে মাসুদুর রহমান নামে যশোরের সহকারী ল্যান্ড অফিসার পরিচয় দিয়ে এই টাকা দাবি করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা মাহফুজুর রহমান বলেছেন, মাসুদুর রহমান নামে আমার অফিসে কোন কর্মকর্তা কর্মচারি নেই।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তিনি সম্প্রতি বাড়িতে একটি ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। গতকাল সোমবার সকালে ০১৯১১২৩২২৭১ নম্বর থেকে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত ০১৯২৬১২৭২৩৫ নম্বরে রিং করে বাড়ি নির্মাণের কাজ বন্ধ করতে বলা হয়।
এসময় তিনি নিজেকে যশোর সহকারী ভুমি (এসি ল্যান্ড) অফিসের জুনিয়র ল্যান্ড অফিসার বলে পরিচয় দেন মাসুদুর রহমান। জাহাঙ্গীর আলমকে মাসুদুর রহমান বলেছেন ওই জমিতে বাড়ি করতে হলে তাকে দেড় লাখ টাকা চাদা দিতে হবে। সে কারণে ভয়ে বাড়ি নির্মাণের কাজ করতে পারছেন না।
এদিকে একইদিন সন্ধ্যায় মাসুদুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে রিং করা হলে আবারও তিনি এসি ল্যান্ড অফিসের জুনিয়র ল্যান্ড অফিসার পরিচয় দেন। তবে অভিযুক্ত মাসুদুর রহমান বলেছেন,তার কাছে একটি অভিযোগ আসছে সেটা তদন্ত করে তিনি এসি ল্যান্ড অফিসে রিপোর্ট প্রদান করবেন।
এছাড়া এই বিষয়ে অবগত আছেন বলে মাসুদুর রহমানের অফিসের সিনিয়র কর্মকর্তা মাহফুজুর রহমানের ব্যবহৃত ০১৮১৮২৭১৬১৫ মোবাইল নম্বর দেন। ওই নম্বরে কল করা হলে মাসুদুর রহমান নামে তার অফিসে কোন কর্মকর্তা-কর্মচারি নেই বলে জানান মাহফুজুর রহমান।


Leave a Reply