সমাজের চিত্র পত্রিকার চট্রগ্রাম প্রতিনিধি মো: শহিদুল ইসলাম এর ছেলে শোয়াইব হোসেন গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আই সি ইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করিয়াছে ।
ইন্নাল্লিলাহে… … … রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো সাড়ে ৭ বছর। শিশু শোয়াইব হোসেন দির্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলো।
পরিবারের লোকজন দেশের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎকদের পরামর্শ নিয়ে চিকিৎসা সেবা করে আসছিলেন, হঠাৎ কয়েক দিন ধরে শোয়াইব হোসেনের অবস্থার অবন্নতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়,
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে দুনিয়ার মায়া ত্যাগ করে মা বাবার ভালো বাসা ছিন্ন করে পরপারে পাড়ি জমায়। শিশু শোয়াইব হোসেনের অকাল মৃত্যুতে,
গভির শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সমাজের চিত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক খান কেএম শরাফত উদ্দীন, নির্বাহী সম্পাদক তরুণ মন্ডল,বার্তা সম্পাদক হুমায়ুন কবির, নির্বাহী বার্তা সম্পাদক জহির রায়হান প্রমুখ।

Leave a Reply