যশোর জেলার কেশবপুর উপজেলার ইমাননগর মাদ্রাসা প্রাঙ্গনে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার) তারিখে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের উদ্যোগে
“সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি রাজনৈতিক, ধর্মীয় এবং নৃগোষ্ঠিগত সহিংসতা পরিহার ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বানে আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মো: মোতাহার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা পিএফজি কোঅর্ডিনেটর মো: মুনছুর আজাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রভাত কুমার বসু।
মূল বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মো: আশরাফুজ্জামান। সভার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন ইয়ুথ লিডার হাসিব হোসাইন ও রাসেল হোসাইন।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয়, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
বক্তারা সভায় বলেন, “সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মানবিক আচরণ ও সহিষ্ণু মনোভাব অত্যন্ত জরুরি। সকল ধর্মই শান্তি ও সম্প্রীতির শিক্ষা দেয়।
তাই ধর্মীয় উগ্রতা ও জাতিগত বিদ্বেষ দূর করে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে অসাম্প্রদায়িক ও ন্যায়ের ভিত্তিতে একটি মানবিক সমাজ গঠন করতে হবে।”
শেষে বক্তারা রাজনৈতিক, ধর্মীয় ও নৃগোষ্ঠির প্রতিনিধিদের একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়ে সভার সাফল্য কামনা করেন।
সভা শেষে পিএফজি কোঅর্ডিনেটর মুনছুর আজাদ এর লেখা “ঝরা পাতা” বই এর মোড়ক উন্মোচন উপলক্ষে সম্প্রীতির সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়।




Leave a Reply