যশোর শহরের পুরাতন কসবা পুলিশ লাইন মসজিদে ওমরের পাশে এক বাড়িতে চিহ্নিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা ওই বাড়ির দুথজনকে বেধড়ক মারপিট করে আহত করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে জানাগেছে, ওই এলাকার বিলকিস ভিলা বাড়িতে মেয়ের মেস ভাড়া দেওয়াকে কেন্দ্র করে মেহেদী,সৌরভ ও তার বন্ধুরা বহুদি যাবত উত্যক্ত করে আসছিল।
উক্ত সন্ত্রাসীরা বিলকিস বেগমের বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করে রাখে। বিষয়টি বিলকিস বেগমের ছোট ছেলে কোরআনে হাফেজ আবির হাসান প্রতিবাদ জানালে উক্ত সন্ত্রাসীরা আবির হাসানকে খুন জখমের হুমকী দেয়।
শুক্রবার সকালে উক্ত সন্ত্রাসীরা বিলকিস বেগমের বাড়িতে চড়াও হয়ে তার ছেলে আবির হাসানকে হত্যার উদ্দেশ্যে হকিস্টিক,চাকু দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
এসময় আবির হাসানের মাতা বিলকিস বেগম ছেলেকে রক্ষা করতে এসে তিনিও আক্রমের শিকার হন। উক্ত ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আবির হাসান ও তার মাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আবির হাসানের পরিবারের পক্ষ থেকে কোতয়ালি থানায় সন্ত্রাসীদের কর্মকান্ড ও হামলার ঘটনা বর্ননা দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছেন।

Leave a Reply