1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের মনিরামপুরে ছিনতাইকারী সন্দেহে চারজন আটক

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

যশোরের মনিরামপুরে ছিনতাইকারী সন্দেহে চারজন আটক

যশোর অফিস :

যশোরের মণিরামপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে চারজনকে আটক করে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতে যশোর-চুকনগর মহাসড়কের ঝালঝাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে যশোর থেকে সাতক্ষীরার বিনেরপোতায় যাওয়ার পথে একটি খালি মাছবাহী পিকআপ ভ্যান ছিনতাইকারীদের কবলে পড়ে। মোটরসাইকেলযোগে আসা ছয়জন ছিনতাইকারী পিকআপটি গতিরোধ করে এবং

চালকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে।

জনতা ধাওয়া করে দুইটি মোটরসাইকেলসহ চারজনকে আটক করতে সক্ষম হয় এবং পরে তাদের মণিরামপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃতরা হলেন,

যশোর শহরের নলডাঙ্গার আক্তার খানের ছেলে ইমরান (২৭),নীলগঞ্জেরআনোয়ার হোসেনের ছেলে মুক্তার হোসেন (২৪), আবাদ কচুয়ার জহুরুল ইসলামের ছেলে ইজজুল (২২),রামনগরেরআজিজুল ইসলামের ছেলে আলী হোসেন (২১)।

এ ঘটনায় আরও দুইজন পালিয়ে যায়, তারা একটি মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের উপস্থিতিতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ছিনতাইচক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews