স্টাফ রিপোর্টার : ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ বাঘারপাড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিনের অনুষ্ঠানে কামরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৮ যশোর -৪ নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু রঞ্জিত কুমার রায়,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার শহিদুল্লাহ খন্দকার, বাসুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আমিনুর রহমান সরদার,
ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অবিরাম,বিল্লাল হোসেন, প্রণয় সরকার,
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক রাসেল আহমেদ,ছাত্রলীগ নেতা টিপু সুলতান, উপজেলা মহিলা যুবলীগের নেতৃবৃন্দ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply