বাঘারপাড়া উপজেলার জামদিয়া রেল স্টেশন বাজারে মাহাবুব ভেষজ চিকিৎসালয়ে যশোরের সেভিয়ার ল্যাবরেটরীজ ইউনানীর সৌজন্যে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিনভর ফ্রি ইউনানি চিকিৎসা সেবা প্রদান করা হয়। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক গরীব অসহায় রোগী সেবা নিয়েছে।
উক্ত মেডিকেল সেবা প্রদান করেন সেভিয়ার ল্যাবরেটরীজ এর সত্বাধিকারী হাকীম মোঃ আব্দুল মতিন, আশরাফিয়া হারবাল চিকিৎসালয়ের হাকীম মোঃ হাবিবুর রহমান ও সেভিয়ার ল্যাবরেটরীজ এর এরিয়া ম্যানেজার মোঃ ফাহাদ, হিসাব রক্ষক মোঃ রাকসান হোসেন,
মোঃ আদনান। ইউনানি ও ভেষজ চিকিৎসার উপর মানুষের আস্তা ফিরিয়ে আনার লক্ষে এমন আয়োজন করা হয়েছে বলে, মাহাবুব ভেষজ চিকিৎসালয়ের সত্বাধিকারী হাকীম মাহাবুব হাসান মনির জানান।
এধরনের চিকিৎসা সেবা পেয়ে অনেক গরীব অসহায় রুগিরা খুশি। সেভিয়ারের সত্বাধিকারী হাকীম আব্দুল মতিন বলেন, মানব সেবাই আমাদের কাজ তাই প্রতিমাসে একবার করে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে।





Leave a Reply