বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের আলাদীপুর বাজার নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন এর আয়োজনে প্রথম বর্ষে ১২, ১৩ ফেব্রুয়ারি বুধ, বৃহস্পতিবার দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে “খেলাধুলায় শরীর ও মন দুটোই ভাল রাখে” এ স্লোগান নিয়ে অতিথি বিহীন শিক্ষার্থীদের খেলাধুলা, নিত্য, সঙ্গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক সহ অভিভাবক ও বহিরাগতদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে ক্রীড়া পরিচালনায় ছিলেন মোঃ রুবেল হোসেন, মুক্তা ইয়াসমিন মিতু।
আপ্যায়নে ছিল প্রতিষ্ঠানের শিক্ষিকা মনিরা খাতুন, সবিতা রায়, এবং রিতা বেগম, চিকিৎসাক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ অলিপ বসু ও বাবু।
সঞ্চালনায় ছিলেন মোঃ মাহফুজুর রহমান। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দ।

Leave a Reply