1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নোয়াখালী চাটখিলে দুটি ইটভাটা গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন,দেড় লাখ টাকা জরিমানা

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

নোয়াখালী চাটখিলে দুটি ইটভাটা গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন,দেড় লাখ টাকা জরিমানা

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিলে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করল প্রশাসন। এ সময় ইটভাটা দুটির মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) চাটখিল উপজেলা প্রশাসন ও নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলার মোহাম্মদপুর ও  নাহারখিল এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল এলাকার রুপালী ব্রিকস ও মোহাম্মদপুর ইউনিয়নের এসএমবি ব্রিকস নামক ইটভাটা দুটির কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটভাটা দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এসময় রুপালী ব্রিকস এর মালিককে এক লক্ষ টাকা এবং এসএমবি ব্রিকস এর মালিককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন  আইনের আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইটভাটা দুটি বন্ধ ঘোষণার পাশাপাশি তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।’

চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান বলেন, ‘আইনের ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ স্থানে ইটভাটা দুটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। যে কারণে ইটভাটা দুটির কিলন ভেঙ্গে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে অগ্নি নির্বাপন করে ভাটা দুটি বন্ধ ঘোষণা করা হয়।

  এ সময় ইটভাটার চুল্লী, পোড়ানোর জন্য তৈরিকৃত ইট এক্সক্যাভেটর ও ফায়ার সার্ভিসের সাহায্যে ধ্বংস করা হয়। বন্ধ ঘোষণার পাশাপাশি ইটভাটা দুটিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’

অবৈধ ইটভাটা বন্ধের অভিযান পরিচালনার সময় নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, সেনা সদস্যগণ, চাটখিল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews