1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

আদালতের আদেশ অমান্য ইউপির সাবেক চেয়ারম্যান মিলনের আবারও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

আদালতের আদেশ অমান্য
ইউপির সাবেক চেয়ারম্যান
মিলনের আবারও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

যশোর অফিস :

যশোরে আদালতের আদেশ অমান্য করায় যশোর সদরের লেবুতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনকে আবারও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এই আদেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সরওয়ার হোসেন। এর আগে চেয়ারম্যান মিলনকে একই আদালত তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় কারাদণ্ড দিয়েছিল।

আদালত সূত্রে জানা যায়,২০২১ সালের ২১ অক্টোবর সদরের কোদালিয়া গ্রামের আব্দুল মজিদের মেয়ে সুমি খাতুন তার স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে সদর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা করেন। আসামি মেহেদী হাসান বাঘারপাড়া উপজেলার সেকেন্দারপুর গ্রামের বজলু রহমানের ছেলে।

সদর আমলী আদালতের তৎকালীন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছিলেন লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। এরমধ্যে মামলার ৮টি ধার্য্য দিন পার হয়ে গেলেও চেয়ারম্যন আদালতে কোনো প্রতিবেদন দাখিল করেননি।

এমনকী এ বিষয়ে আদালতেও হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হলে তিনি আসেননি। সর্বশেষ গতকাল বুধবার ছিলো মামলার ধার্য্য দিন।

এ দিন তদন্তকারী কর্মকর্তা চেয়ারম্যান আদালতে হাজির না হওয়ায় চিসারক এক আদেশে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সাথে তদন্তকারী কর্মকর্তা চেয়ারম্যান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews