একটু ইয়াবার মামলার রায়ে দোষী সাব্যস্ত করে মুমিনা খাতুন কাজল নামে এক নারী মাদক ব্যবসায়কে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।বুধবার অতিরিক্তি জেলা ও দায়রা জজ জাকির হোসেন টিপু এক রায়ে এ সাজা দিয়েছেন।
সাজাপ্রাপ্ত মুমিনা খাতুন যশোর শহরের লালদিঘীর পূর্বপাড় এলাকার আব্দুল মজিদ শেখের মেয়ে ও মৃত অ্যাডভোকেট আজিজুর রহমানের স্ত্রী।
মামলার অভিযোগে জানা গেছে,২০২১ সালের ২৯ আগস্ট যশোরের ডিবি পুলিশ সদরের মন্ডলগাতি গ্রামে অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে মুমিনা খাতুন কাজলকে আটক করে। এ সময় তার ব্যাগ তল্লাশি করে পলিথিনের ১৯টি প্যাকেট রাখা ৩৮৪৫ পিচ ইয়বা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটননায় কোতয়ালি থানায় মামলা করেন ডিবির এসআই শামীম হোসেন বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেন। এমামলার তদন্ত শেষে আসামি মুমিনাক অভিযুক্ত করে আদালতে ওই বছরের ৩১ অক্টোরব আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম।
দীর্ঘ সাক্ষী গ্রহন শেষে আসামি মুমিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মুমিনা পলাতক রয়েছে।

Leave a Reply