1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

প্রতারণার অভিযোগে জুডিসিয়াল আদালতের প্রসেস সার্ভার সেলিম হোসেনসহ দুই জনের নিরুদ্ধে মামলা

  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

প্রতারণার অভিযোগে জুডিসিয়াল আদালতের প্রসেস সার্ভার সেলিম হোসেনসহ দুই জনের নিরুদ্ধে মামলা

যশোর অফিস :

প্রতারণার অভিযোগে জুডিসিয়াল আদালতের প্রসেস সার্ভার সেলিম হোসেনসহ দুই জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর সদরের রূপদিয়ার মকলেছুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

সেলিম হোসেন যশোর সদরের সিরাজসিঙ্গা গ্রামের মৃত নওশের আলীর ছেলে ও শহতরতলীর মুড়লির মহসিন স্কুল এলাকার বাসিন্দা হাফিজা।

মামলার অভিযোগে জানা গেছে, মকলেসুর রহমান রূপদিয়া বাজারে তার মায়ের নামে একটি দাতব্য হোমিও চিকিৎসা কেন্দ্র পরিচালনা করেন। এ কেন্দ্রে চিকিৎসা নিতে আসেন হাফিজা। দুই বছর আদে হাফেজা তাকে জানায়,তার আত্মীয় সেলিম হোসেনের মণিরামপুর কুয়াদা বাজারে একটি কপিশপ আছে।

যশোর আদালতে চাকরি করায় তার পক্ষে কপিশপ চালানো সম্ভব হচ্ছেনা। তাই কপিশপটি তাকে লিজ নেয়ার প্রস্তাব দেয়া হয়। মকলেসুর আসামিদের প্রস্তাবে রাজি হয়ে বার্ষিক ৬ লাখ টাকা চুক্তিতে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে ৬ লাখ টাকা দেয়া হয়। এরপর আসামিরা তাকে একটি চুক্তিনামা তৈরী করে দেয়।

দুইদিন পর আসামি সেলিম লিজ চুক্তিনামা ভুল হয়েছে বলে নিয়ে ছিড়ে ফেলে এবং দ্রুত নতুন চুক্তিনামা করে দেয়ার আশ্বস দেয়।

এরপর আসমি সেলিম ৬ লাখ টাকা গ্রহন করে কপিশপ হস্তান্তর ও নতুন চুক্তিনামা না দিয়ে ঘোরাতে থাকে। গত ৭ ফেব্রুয়ারি আসামি সেলিমের কাছে ৬ লাখ টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করে। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews