1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এ‌প্রিলে থাইল্যান্ডে দেখা হবে ইউনূস-মোদির

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

এ‌প্রিলে থাইল্যান্ডে দেখা হবে ইউনূস-মোদির

থাইল্যান্ডে অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভার‌তের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দেখা হ‌ওয়ার সম্ভবনা র‌য়ে‌ছে বলে জানিয়েছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পান্ডে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় বিমস‌টেক কার্যাল‌য়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (‌ডিক‌্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি জানান, আগামী ৪ এপ্রিল বিমসটেক শীর্ষ স‌ম্মেলনে ইউনূস-‌মো‌দি বৈঠকে বস‌বেন কিনা, সে‌টি এখ‌নও নি‌শ্চিত নয়। তবে দেখা হতে পারে।

বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে জানান, আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে বিমসটেক সামিট হবে। সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন। তবে সাইড লাইনে শীর্ষ নেতাদের একে অপরের সঙ্গে বৈঠক সদস্য দেশগুলো পারস্পারিক আলোচনা করে ঠিক করবে।

এদিকে, ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র জানায়, থাইল্যান্ডে বিমসটেক স‌ম্মেল‌নে যোগ দেবেন অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স‌ম্মেল‌নে যোগ দেওয়ার কথা র‌য়ে‌ছে ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দির। সেখা‌নে অন্তর্বর্তী সরকা‌রের প্রধান ও ভার‌তের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দেখা হ‌ওয়ার সম্ভবনা র‌য়ে‌ছে। তবে স‌ম্মেল‌নের ফাঁ‌কে ইউনূস-‌মো‌দি বৈঠকে বস‌বেন কি না, সে‌টি এখ‌নেও নি‌শ্চিত নয়।

এক প্রশ্নের জবা‌বে মহাস‌চিব ব‌লেন, সার্ক ও বিমসটেক দুটিই আঞ্চলিক সংস্থা। এই দুই সংস্থার সঙ্গে কোনো পারস্পারিক দ্বন্দ্ব নেই। একই দেশ একাধিক ফোরামে থেকে কাজ করতে পারে। একাধিক দেশ সার্ক ও বিমসটেকের সদস্য, আবার কেউ কেউ আসিয়ানের সদস্য। এ ক্ষেত্রে কোনো সমস্যা নেই।

অন্তর্বর্তী সরকার থেকে বিমসটেক সহযোগিতা পাচ্ছে বলে জানিয়ে ইন্দ্র মণি পান্ডে ব‌লেন, বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিমসটেককে শক্তিশালী করতে কাজ করছে। সে অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে বিমসটেকে আমরা যথাযথ সহযোগিতা পাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকেও আমরা সম্মান করি।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews