1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি

যশোরে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

যশোরে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

যশোর অফিস :

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।সোমবার বিকালে যশোর টাউন হল মাঠে নিউজ পোর্টাল ‘ওয়ান নিউজ বিডি’র পক্ষ থেকে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

এসময় অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,আগামীতে রাষ্ট্র গঠনে বিএনপি সুযোগ পেলে দেশের দরিদ্র নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদেরকে পরিবারিক কার্ড দেবেন। ওই কার্ডধারী নারী প্রতিমাসে সংসারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যবাদি ক্রয়ের জন্য ৫ হাজার টাকার সমপরিমান পণ্য সংগ্রহ করতে পারবে।

তিনি বলেন,এদেশের বিধবা নারীদের জন্য সর্ব প্রথম কার্ড ব্যবস্থা চালু করেন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অথচ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে এই কার্ড নিয়ে নয়-ছয় করা হয়েছে। চেয়ারম্যান-মেম্বাররা এই কার্ডকে পুজি করে লাখ লাখ টাকা নিয়েছে দরিদ্র নারীদের কাছ থেকে।

‘ওয়ান নিউজ বিডি’র সম্পাদক আল মামুন শাওনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কর্মার্সের সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম রেজা দুলু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সমাজ সেবক ও ইউনিটি ক্লাবের উপদেষ্ঠা একে শরফু দৌলা ছোটলু, ইউনিটি ক্লাবের সভাপতি এস এম নুরুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বাশার ।

অনুষ্ঠানে ৭৫জন দরিদ্র নারীদের মধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।অনুষ্ঠানের আগে ও পরে অনিন্দ্য ইসলাম অমিত অনুষ্ঠানে আগত নারীদের সাথে কুশালাদি বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews