যশোরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সুমন হাসান (২৩) নামে যুবককে আটক করেছে।
মঙ্গলবার (১ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার নরসিংহ কাঠি দক্ষিণপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক সুমন হাসান একই গ্রামের আমজেদ মোল্যার ছেলে। এঘটনায় ভুক্তভোগী ৯ বছরের শিশুটির বাবা কোতোয়ালী থানার নিয়মিত মামলা করেছেন।
কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন বলেন, গত ৩০ অক্টোবর সকাল ৯ টার দিকে সদর উপজেলার নরসিংহকাঠি দক্ষিণ পাড়ায় তৃতীয় শ্রেণি পড়ুয়া মেয়েটি তার এক বান্ধবীকে সাথে নিয়ে সুমন হাসানের বাড়ির সামনে খেলা করছিলো।
এসময় কৌশলে সুমন মেয়ে দুটিকে তার ঘরের মধ্যে ডেকে নিয়ে যায়। এক বান্ধবীকে ঘর থেকে বের করে দিয়ে অন্যজনকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। সূত্র: স্বাআলো


Leave a Reply