1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভুটানের জালে বাংলাদেশের ৮ গোল, প্রীতির হ্যাটট্রিক

  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে

প্রতিপক্ষ ভুটান। তাই প্রথম থেকেই তাদের বিপক্ষে জয়ের আশা ছিল বাংলাদেশের। সে কাক্সিক্ষত জয়ই এসেছে বড় ব্যবধানে। বদলী হিসেবে নামা সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে ৮-০ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ মহিলা সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত এই জয় পায় ক্ষুদে টাইগ্রেসরা। ফলে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করল গোলাম রাব্বানী ছোটনের দল।
বাংলাদেশ অধিনায়ক রুমা আক্তার আগের দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন, গত সিনিয়র সাফে ভুটানের বিপক্ষে সাবিনা আপুদের ৮ গোলে জয় তাদের প্রেরণা। মঙ্গলবার সেই ৮ গোলই দিয়েছে বাংলাদেশের নতুন প্রজন্মের মেয়েরা।

ম্যাচের ৭ মিনিটে উমেলার গোল দিয়ে শুরু। নুসরাত জান্নাত মিতুর পাস থেকে আগুয়ান গোলরক্ষককে বাম পায়ের শটে পরাস্ত করেন তিনি। এই উমেলা ৭৫ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। বিরতির পর থুইনু মারমার বদলে নামা প্রীতি ৬৮ ও ৭৩ মিনিটে জোড়া গোল করার পর ইনজুরি টাইমে পুজা দাশের পাসে তার হ্যাটট্রিক পূর্ণ করেন।
বাংলাদেশের পক্ষে অপর গোলগুলো করেন ২১ মিনিটে থুইনু মারমা, ২৮ মিনিটে দূর পাল­ার শটে জয়নব বিবি রিতা এবং ৫০ মিনিটে কানন রানী বাহাদুর।
ম্যাচ শেষে বাংলাদেশ কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, মেয়েরা প্রথম দিকে একটু নার্ভাস ছিল। পরে তারা গুছিয়ে নিয়েছে। দলের খেলায় আমি খুশী। তবে ভাবিনি এরা ৮ গোল দেবে।’
ভুটানের কোচ এনগানাং জানান, আমাদের মেয়েরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়াবো।
৫ নভেম্বর লাল-সবুজ মেয়েদের পরের ম্যাচ নেপালের বিপক্ষে। আজকের আসরের দ্বিতীয় ম্যাচে ভুটানের ম্যাচ নেপালের সাথে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews