জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতা স্মরণে যশোরে মোমবাতি প্রজ্বালন করেছে বঙ্গবন্ধ সাংস্কৃতিক জোট। বুধবার সন্ধ্যায় শহরের বকুলতলায় বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এই মোমবাতি প্রজ্বালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কেরামত আলী মোল্লা, সাধারণ সম্পাদক মীর আজাদ, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম আলো, ইনছার আলী, সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান টিটো, সহসভাপতি আব্দুল মজিদ, ওলিয়ার রহমান, শহিদুল ইসলাম, আজিজুর রহমান, সাজ্জাদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তাসমিন জাহান, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ।
Leave a Reply