যশোরে এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগে আদালতে পিটিশন দায়ের করার ১৬দিন পর কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে।ওই ছাত্রীর পিতা সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনীর মোড়ের বাসিন্দা ৫জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
আসামিরা হলো,ঘোপজেল রোড উত্তরা ক্লিনিকের পাশের সাজেদুর রহমান শান্তার বাড়ির ভাড়াটিয়া বাবু সিংহর ছেলে বিশ্বাজিৎ সিং প্রান্ত (২২), তার মা জয়ন্তী সিংহ (৪৫), নিরঞ্জন পালের স্ত্রী ঝর্না পাল (৩২) এবং বারান্দী মোল্লাপাড়া কদমতলার মিন্টু হোসেনের বাড়ির ভাড়াটিয়া অশোক দেবনাথের ছেলে অলিক দেবনাথ (২৬)।
এজাহারে ওই ছাত্রীর মা উল্লেখ করেছেন, তার মেয়ে বারান্দীপাড়ার রোডস্থ নিয়ামতিয়া মহিলা মাদ্রাসার ছাত্রী। সে মাদ্রাসায় যাতায়তের পথে তাকে উত্যক্ত ও বিরক্ত করতো আসামি প্রান্ত। বিষয়টি তার পিতামাতাসহ অন্য আসামিদের নালিশ করলে তারা কোন কর্ণপাত করেনি।
উল্টো নানা হুমকি দিতো। গত ২৬ নভেম্বর সকাল ৭টার দিকে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে করে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন তার মেয়েকে।
পথিমধ্যে বিমানবন্দর বাইপাশ সড়কে পৌছালে আসামি কার গতিরোধ তরে। এরপর তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে তার মেয়েকে আগে থেকে সেখানে রাখা একটি মাইক্রোবাসে করে উঠিয়ে যশোর শহরের দিকে নিয়ে যায়।
এরপর থেকে তার মেয়েকে খেঁাজ করে তিনি পাননি। তার ধরনা তার মেয়ের ক্ষতির জন্য তাকে ভারতে পাচার করতে পারে। সে জন্য তাকে আটকে রাখা হয়েছে।
এই বিষয়ে তিনি কোতয়ালি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ না নিলে তিনি গত ১৯ জানুয়ারি আদালতে নালিশি অভিযোগ দেন। এই ঘটনার ১৬ দিন পর গত মঙ্গলবার পুলিশ নিয়মিত মামলা হিসাবে তা রেকর্ড করে।

Leave a Reply