1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে কেশবপুরে লিফলেট বিতরণকালে দুই জন আটক

  • বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

যশোরে কেশবপুরে লিফলেট বিতরণকালে দুই জন আটক

যশোর অফিস :

যশোরের কেশবপুরে লিফলেট বিতরণকালে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে কেশবপুর চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া বাজারে এই লিফলেট বিতরণ করছিলেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা।

আটকরা হলেন কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের রশিদ মোড়লের ছেলে ছাত্রলীগ কর্মী সুজন হোসেন (২৩) এবং একই গ্রামের মৃত হজরত আলীর ছেলে ও আওয়ামী লীগ কর্মী আলী হোসেন (৪২)।

চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান বলে ক্যাম্প ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান জানিয়েছেন।

তিনি জানান, রাত ৯টার দিকে ৮/১০ জনের একদল ব্যক্তি বাঁশবাড়িয়া বাজারে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ করছিলেন।

এ খবর জানতে পেরে চিংড়া বাজার ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুজন ও আলী হোসেনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যান।

এএসআই কামরুজ্জামান আরও জানান,আটকের পরপরই দুজন ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়ে ওঠেন। সে সময় বাজারের কয়েকশ মানুষ সেখানে জড়ো হয়ে যান। দ্রুত আটকদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews