সদরের সরইডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের এক বাড়িতে ইয়াবা বেচাকেনার অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা।
তার কাছ থেকে ৬০পিস ইয়াবা উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মাদকদ্রব্য বিভাগ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় ওই বিভাগের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে সরইডাঙ্গা পশ্চিমপাড়ার সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।
মাদকদ্রব্য বিভাগের অভিযানের খবর টের পেয়ে সেখান থেকে সাইফুল পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার দখলে থাকা ৬০পিস ইয়াবা উদ্ধার করে।
তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য আইনে ২টি মামলা রয়েছে বলে মাদকদ্রব্য বিভাগের কর্মকর্তা জানিয়েছেন।বুধবার ৫ ফেব্রুয়ারী দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply