বাঘারপাড়ায় গরুচুরির সন্দেহে একজনকে আটক
স্টাফ রিপোর্টারঃ বুধবার ০২ নভেম্বর যশোরের বাঘারপাড়া উপজেলার রামনগর গ্রামের পল্লি চিকিৎসক মুন্তাজ সরদারের বাড়ী থেকে রাত সাড়ে ৭/ ৮টার দিকে একটি গরু চুরি করে নিয়ে যায়,
এমন সময়ে মুন্তাজ সরদারের ছোট ছেলে তামিম ঠিক পেয়ে গ্রামের লোক জনকে খবর দিলে মুহুর্তের মধ্যে গ্রামের লোকজন মাইকে ডাকাতের ঘোষনা দিলে চোর গরু ছেড়ে পালিয়ে যায়।


এর মধ্যে কয়েক গ্রামের লোকজন গ্রামটি ঘিরে ফেলে,কিন্তু চোর কে না পেয়ে যে্ যার গন্তব্যে ফিরে যাওয়ার সময়ে চাড়াভিটা শ্রীরামপুর গ্রামের মাঠের মধ্যে একটি মাছের ভেড়ির ঝোপের মধ্য থেকে
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শিকড়া গ্রামের জব্বার মীরের ছেলে কবির হোসেন কে এলাকা বাসি সন্দেহে আটক করন।
পরে বাঘারপাড়া থানা পুলিশ কে খবর দিয়ে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা বা লিখিত অভিযোগ হয়নি।


Leave a Reply