যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী অমল সেন স্মৃতি স্তম্ভে সামনে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কমরেড মহেশ গোলদারের ১৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় কমরেড বাবু কঙ্কন পাঠক এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা কমিটির সদস্য বাবু বিপুলকান্তি বিশ্বাস, কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সাধারন সম্পাদক,
সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, জামদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ভারতী রানী বিশ্বাস,
বাবু সুমন্ত অধিকারী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতৃবৃন্দ সহ এগারোখান এলাকার কমরেড অমল সেন ভক্ত বৃন্দ।






Leave a Reply