1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তর্তিপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঘী বান্নী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) ভোর থেকে দিনব্যাপী এই স্নান চলে। চন্দ্র মাসের তারিখ হিসাবে প্রতি বছর উত্তরাঞ্চলের হিন্দু সম্প্রদায় জেলার শিবগঞ্জ উপজেলার তর্তিপুর এলাকায় পৌরাণিক জাহ্নুমুনির আশ্রমের কাছে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন।

এ গঙ্গাস্নান প্রতি বছরের মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে একে মাঘী বান্নী স্নান বলা হয়।কিন্তু চাঁদের উপর নির্ভর করে কোনো কোনো বছর ফাল্গুন মাসেও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে থাকে।

চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়াসহ বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা বাস, মিনিবাস, মাইক্রোবাস, মিশুক, অটোরিকশা ও রিকশাসহ বিভিন্ন যানবাহনে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিতে আগের দিন থেকেই জাহ্নুমুনির আশ্রমে আসতে শুরু করেন।

সকালে স্থানীয় গঙ্গাস্নান পর্ব শেষ করে ভুরিভোজ করে থাকেন পুণ্যার্থীরা। এদিকে গঙ্গাস্নান উপলক্ষে দিনব্যাপী মেলায় প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ,

মিষ্টি ও খাবার দোকান, পূজা এবং পালাক্রমে কীর্তনের আয়োজন করা হয়।গঙ্গাস্নানকে ঘিরে গোটা তর্তিপুর এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়।

তর্তিপুর মেলায় আগত শিবগঞ্জ সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন, আমি প্রতি বছর এই মেলায় এসে গঙ্গা স্নান করি। গঙ্গা স্নান করার পর কেনো জানি মনটা পরিষ্কার হয়ে যায়, পাপ মোচন হয়।

তর্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী জানান, পৌরাণিক যুগ থেকে উত্তরবঙ্গের অন্যতম তীর্থস্থান তর্তিপুর গঙ্গাস্নানে বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা সকাল থেকে বিকেল পর্যন্ত স্নানকার্য সম্পন্ন করেন।

এ স্নান করলে মানবজীবনের পাপমোচন ও অকল্যাণ দূর হয়। এ বছর প্রায় ৫০ হাজার ভক্তের সমাগম ঘটে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews