1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আর্থিক চাপে বিদ্যুৎ খাত, গরমে লোডশেডিংয়ের শঙ্কা

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

আর্থিক চাপে বিদ্যুৎ খাত, গরমে লোডশেডিংয়ের শঙ্কা

বিপুল পরিমাণ দায়দেনার কারণে আর্থিক চাপে পড়েছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আর বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) কাঁধে এখন ৬৫ হাজার কোটি টাকার বেশি বকেয়া। এ অবস্থায় দেশীয় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া পড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। পরিশোধ না হলে কেন্দ্র চালানো সম্ভব নয় বলে জানিয়েছে বেসরকারি মালিকদের সংগঠন।

দেশে বিদ্যুতের বর্তমান চাহিদা প্রায় ১১ হাজার মেগাওয়াট। শীত কমে গেলে মার্চ থেকে বাড়বে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার। ধারণা করা হচ্ছে এ বছর চাহিদা দাঁড়াবে ১৮ হাজার মেগাওয়াটে। আর তাতেই তৈরি হয়েছে লোড শেডিংয়ের শঙ্কা। এর প্রভাব পড়তে পারে সেচ ব্যবস্থাপনাতেও।
বিআইপিপিএ’র সভাপতি, ডেভিড হাসানাত জানান, গত সরকারের সময়ও প্রায় ৬ মাসের বকেয়া ছিলো। তখন তারা সরব হননি কারণ ডলার আর টাকার যে লস তা তখন হয়নি।

পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম জানান, তাদের বকেয়া পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে। সামনে কয়লা ও গ্যাসের সরবরাহ বাড়ানো হবে।

বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের (বিপ্পা) সভাপতি কে এম রেজাউল হাসনাত বলেন, সরকারে অর্থ সংকট চলছে, সেটা সবাই জানে। তবে বিদ্যুৎ উৎপাদনকারীদের হাত-পা বাধা। অর্থ না পেলে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়। যা গরমে প্রভাব ফেলবে।

বিদ্যুৎ উৎপাদন এখন অনেকটাই বেসরকারি খাত নির্ভর। গত বছর বিআইডিএস এর এক গবেষণায় বলা হয়, এসব কেন্দ্রের কারণে বছরে অন্তত ১ বিলিয়ন ডলার বা ১১ হাজার কোটি টাকা বেশি খরচ হয়।

পেট্রোবাংলা চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে অর্থ নেয়ায় চাপ কিছুটা কমছে। তবে প্রতি সপ্তাহেই নির্দিষ্ট পরিমাণ অর্থ টার্গেট রেখে প্রতিষ্ঠানগুলোর বকেয়া পরিশোধ করা হচ্ছে। দুশ্চিন্তা অবশ্যই রয়েছে। তাই ডলারের জন্য অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

ক্যাবের সহ-সভাপতি অধ্যাপক ড. শামসুল আলম জানান, আগের সরকারের ধারাবাহিকতায় বেসরকারি কোম্পানিকে সুবিধা দিয়ে যাচ্ছে সরকার। বেসরকারি খাতও তাদের পাওনা পাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে।

দেশে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা ২৭ হাজার মেগাওয়াট। অথচ ১৬ হাজার মেগাওয়াটের চাহিদা মেটাতে হিমশিম অবস্থা বিদ্যুৎ বিভাগের।

সূত্র অনলা্ইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews