1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চাঁদার টাকা না পেয়ে মাছ ব্যবসায়ীর চোখ তুলে নেয়ার চেষ্টা

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

যশোরে চাঁদার টাকা না পেয়ে মাছ ব্যবসায়ীর চোখ তুলে নেয়ার চেষ্টা

যশোর অফিস :

যশোরে চাঁদার টাকা না পেয়ে সম্রাট (২৫) নামে এক মাছ ব্যবসায়ীর চোখ তুলে নেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।

আহত সম্রাট চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকার আব্দুল আলীমের ছেলে।

সম্রাটের স্ত্রী মুসলিমা খাতুন জানিয়েছেন, সম্প্রতি তারা একটি জমিসহ বাড়ি ক্রয় করেন। ওই জমির আগের মালিকের কাছে একই এলাকার কুদরত, ইমন, সাকিব ও হৃদয় চাঁদা দাবি করে।

তিনি চাঁদা না দিয়ে সম্রাটকে জমি বুঝিয়ে দিয়ে চলে যায়। ওই জমিতে  দখলে গেলে রাত ১০ টার দিকে কুদরতসহ অন্যান্যরা হামলা চালায়।

এসময় অস্ত্র ঠেকিয়ে তারা সম্রাটকে ঘরের বাইরে নিয়ে মারপিট করে। একপর্যায়ে তার দুই চোখ তুলে নিতে ছুরি দিয়ে আঘাত করে।

এতে তার চোখের পাশে বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত কাজী বাবুল হোসেন জানান, ছুরির আঘাতগুলো চোখের ভিতরে বিদ্ধ হয়নি।

এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews