1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের ঝিকরগাছা এক মহিলার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে চারজন গ্রেফতার

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছা এক মহিলার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে চারজন গ্রেফতার

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মহিলার মাথার চুল কেটে মধ্যযুগীয় কায়দায় মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুধু চুল কেটেই তারা ক্ষ্যান্ত হননি এরপর বঁাশের লাঠি দিয়ে বেধড়ক ভাবে মারপিট করেন। আর এমন অমানবিক কাজ করেছেন কিছু মহিলা।

এই ঘটনায় নির্যাতিত মহিলা ৬ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আসামি গ্রেফতারে পুলিশ অভিযানে নামে ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে।

অভিযোগ সুত্রে জানা যায়, ঝিকরগাছা সদর ইউনিয়নের মৃত তোরাব মোড়লের মেয়ে ফজিলা খাতুন (৪৫) এর ছেলে রায়হানের সাথে পার্শ্ববর্তী পদ্মপুকুর গ্রামের মুকুল বিশ্বাস এর মেয়ে বিথীর দুই বছর পুর্বে বিয়ে হয়।

বিয়ের পরে পারিবারিক ভাবে তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীতে একই উপজেলার গদখালি ইউনিয়নের বেনেয়ালি গ্রামের আব্দুল হামিদের ছেলে শিমুল এর সাথে বিথীর বিবাহ হয়।

রবিবার (২ ফেব্রুয়ারী) আনুমানিক বেলা সাড়ে তিনটার দিকে ফজিলা বেগম বেনেয়ালি গ্রামে তার সাবেক পুত্রবধুর সাথে দেখা করতে যান।

ঐ সময় বেনেয়ালি কলাবাগান পাড়ার সিরাজুল ওরফে ছ্যারার নেতৃত্বে আবদুল হামিদের ছেলে শিমুল হোসেন (৩৪), পদ্মপুকুর গ্রামের ইব্রাহীম খলীলের স্ত্রী শারমিন আক্তার রুমি (৩০), বেনেয়ালি গ্রামের মফিজুর ড্রাইভারের স্ত্রী রনি বেগম (৪৬),

তবিবর এর স্ত্রী মাজেদা বেগম (৪২), আব্দুল হামিদের স্ত্রী আছিরন বেগম (৪৮), পদ্মপুকুর গ্রামের মুকুল বিশ্বাস এর স্ত্রী রহিমা (৪৮) সহ আরও ৫/৬ জন মহিলা মিলে ফজিলা বেগম এর মাথার চুল কেটে,

মুখে কালি লেপন করে দেন এবং বঁাশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে শারীরিক ভাবে জখম করেন। ঘটনার সময় উপস্থিত অনেকে পুরো ঘটনা ভিডিও করে আনন্দ উল্লাস করতে থাকেন।

শিমুলের বাড়ির পিলারের সাথে বেধে রেখে, সন্ধ্যার পর দেশীয় অস্ত্র দিয়ে পুলিশে সোপর্দ করার চেষ্টা করে। ফজিলা বেগম কোথাও অভিযোগ করলে আরও বড় ধরনের ক্ষতি করার ভয় দেখান আসামীরা। পরে ফজিলা বেগম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ঘটনা জানার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান এর সার্বিক তত্বাবধানে রাতেই এস আই মহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ৪ জনকে গ্রেফতার করেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন এ সংক্রান্ত অভিযোগ পেয়েই আমাদের পুলিশের একটা টিম অভিযানে নামে এবং রাতেই ৪ জনকে গ্রেফতার করে।

সোমবার সকালে ৪ জনকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews