1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আদালতের আদেশ অমান্য করায় এবার যশোর উপশহর ইউনিয়ন চেয়ারম্যানের কারাদন্ড

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

আদালতের আদেশ অমান্য করায় এবার যশোর
উপশহর ইউনিয়ন চেয়ারম্যানের কারাদন্ড

যশোর অফিস :

যশোরে এবার আদেশ অমান্য করায় তদন্তকারী কর্মকর্তা যশোর উপশহর ইউনিয়নের চেয়ারম্যানকে পঁাচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে একটি আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এক আদেশে এ কারাদণ্ড দিয়েছেন।

সাজাপ্রাপ্ত ৫নম্বর উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক। এরআগে একই ধরণের অপরাধে লেবুতলা ইউনিয়ন ও ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাজা প্রদান করা হয়।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ১১ জুলাই যশোর উপশহরের ৭ নম্বর সেক্টরের মৃত রুহুল আমিনের ছেলে রবিউল আমিন বাদী হয়ে সদর আমলী আদালতে প্রতারণার অভিযোগে একটি মামলা করেন।

এ মামলায় আসামি করা হয়েছিল ঝিনাইদহ কালীগঞ্জের কাষ্টভাঙ্গা গ্রামের আব্দুল মালেক ও তার স্ত্রী লিলি বেগম এবং মেয়ে রিনা বেগমকে।

আদালতের তৎকালিন বিচারক অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছিলেন যশোর ৫ নম্বর উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে।

এ মামলার ১৪ টি ধার্য তারিখ অতিবাহিত হওয়ার পর ২০২৩ সালের ৯ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা চেয়ারম্যনকে ২০২৪ সালের ৩ মার্চ আদালতে হাজির হয়ে প্রতিবেদন জমা না দেয়ার কারণ ব্যাখ্যা দেয়ার আদেশ দিয়েছিলেন বিচারক।

১১ মার্চ ধার্য দিনে তদন্ত কর্মকর্তা চেয়ারম্যান আদালতে হাজির হননি। বারবার সুযোগ দেয়া সত্তেও তদন্তকারী কর্মকর্তা চেয়ারম্যান আদালতে সময়ের প্রার্থনা বা হাজির হয়ে প্রতিবেদন জমা না দেয়ার কারণ ব্যাখ্যা করেনি।

ফলে আদালতে আদেশ অমান্য করায় বিচারক তাকে পঁাচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সাথে মামলার তদন্তভার দেয়া হয়েছে ডিবি পুলিশ যশোরকে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews