মাদকের মামলায় যশোর শহরের চিহ্নিত মাদক কারবারী নজরুল ইসলাম নজুর পঁাচ বছেরর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত নজু বারান্দীপাড়ার আবু সাইদ মিস্ত্রির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ।মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ৩০ জুন দুপুরে কোতোয়ালি থানা পুলিশের কাছে খবর আসে বারান্দীপাড়া আইডিয়াল স্কুলের সামনে এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করছে।
তাৎক্ষনিক থানার একটি টিম সেখানে অভিযান চালিয়ে নজুকে আটক করে। এসময় তার কাছথেকে ৬০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই খালেদুর রহমান নজুর বিরুদ্ধে মামলা করেন। পরবর্তিতে মামলাটি তদন্ত করে এসআই সাইজুল ইসলাম নজুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
দীর্ঘ সাক্ষী গ্রহন শেষে আসামি নজুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পঁাচ বছরের সশ্রম কারাদন্ড, পঁাচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।

Leave a Reply